সল্টলেক EE ব্লকের দুর্গা পুজো এবার রজত জয়ন্তীতে পা দিল। সল্টলেক EE আবাসিক সমিতি ও EE ব্লক ইয়ুথ গ্রুপ যৌথভাবে ২৫ বছর ধরে এই পুজো করে আসছে। তাদের এবারের থিম 'হাঁড়ির খবর'। রবিবার জাঁকজমকভাবে খুঁটি পুজো হল। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু, সঙ্গীত শিল্পী সিধু, ছিলেন অভিনেত্রী সোলাঙ্কি সহ আরও অনেকে। রজয় জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে থিম সং গেয়েছেন সঙ্গীত শিল্পী সিধু। মৃৎ শিল্পী সনাতন পাল তৈরি করছেন প্রতিমা। আলোকসজ্জায় আছেন দেবাশিস দাস।
Salt Lake EE block durga puja is celebrating silver jubilee year