DRDO Recruitment 2026: ঢুকেই মাইনে ৩৭,০০০ টাকা, কেন্দ্রীয় সংস্থায় Interview দিয়ে নিয়োগ

DRDO Recruitment 2026: কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থায় কাজের সুযোগ। Defence Research and Development Organisation-এর আন্ডারে ইন্টারভিউ দিয়ে চাকরি। জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement
ঢুকেই মাইনে ৩৭,০০০ টাকা, কেন্দ্রীয় সংস্থায় Interview দিয়ে নিয়োগজুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
হাইলাইটস
  • কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থায় কাজের সুযোগ।
  • জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • সিলেকশন হলে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে Salary দেওয়া হবে।

DRDO Recruitment 2026: কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থায় কাজের সুযোগ। Defence Research and Development Organisation-এর আন্ডারে ইন্টারভিউ দিয়ে চাকরি। জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিলেকশন হলে দেশের প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।ডিআরডিও-র অধীনস্থ Vehicle Research and Development Establishment-এ এই নিয়োগ করা হবে। মোট তিনটি শূন্যপদে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) নেওয়া হবে। ভেহিকল রিসার্চ ও ডেভেলপমেন্ট সংক্রান্ত প্রকল্পে কাজ করতে হবে।

কারা আবেদন করতে পারবেন?
মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। তবে সে ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের Graduate Aptitude Test in Engineering উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২৮ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পেতে পারেন; এমনটাই জানা গিয়েছে বিজ্ঞপ্তি সূত্রে।

স্যালারি ও কাজের শর্ত
সিলেকশন হলে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে Salary দেওয়া হবে। প্রাথমিকভাবে দু’বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। তবে কাজের মূল্যায়নের ভিত্তিতে এই মেয়াদ আরও দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।

এই পদে নির্বাচিত প্রার্থীদের কাজ করতে হবে গুজরাতের অহমদাবাদে অবস্থিত সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্রে। উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির গবেষণায় সরাসরি যুক্ত থাকার সুযোগ পাবেন নির্বাচিতরা।

কীভাবে নিয়োগ?
এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও লিখিত পরীক্ষা নেই। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট দিনে সংশ্লিষ্ট দফতরে হাজির হতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ মে, ৬ মে এবং ৭ মে; এই তিন দিনে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের সঙ্গে নিয়ে যেতে হবে জীবনপঞ্জি (CV), শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র এবং প্রয়োজনীয় নথি।

এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে ডিআরডিও-র সরকারি ওয়েবসাইটে নজর রাখুন। সমস্ত আপডেট সেখানেই প্রকাশ করা হবে। 

POST A COMMENT
Advertisement