ফ্যাক্ট চেক: বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপর পুলিশি হামলা দাবিতে ছড়াল ভিন্ন যুবতীর ছবি

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবির যুবতী মীনাক্ষী মুখোপাধ্যায় নন। বরং তিনি ২০২২ সালের টেট উত্তীর্ণ একজন চাকরিপ্রার্থী শিল্পী সেন। ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর বারাসাতে নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশ তাকে আটক করেছিল।

Advertisement
ফ্যাক্ট চেক: বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপর পুলিশি হামলা দাবিতে ছড়াল ভিন্ন যুবতীর ছবি

রাজ্যে জোর কদমে চলছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচার। এই আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে কয়েকজন মহিলা পুলিশ কর্মীকে এক যুবতীকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে। পাশাপাশি, তাদের মধ্যে একজন ওই যুবতীর গলা ধরেও রেখেছেন। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, উত্তরপাড়া বিধানসভার সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় নির্মমভাবে মারধর করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। 

উদাহরণস্বরূপ, ভাইরাল ছবিটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “দেখুন তো গলা চেপে ধরা মহিলাটিকে চিনতে পারেন কি?  আশা করি চিনতে পেরেছেন, এই মহিলা আর কেউ নয়, ইনি হলেন সকলের প্রিয় কমরেড মীনাক্ষী মুখার্জী, সকলে এই মহিলাকে সমর্থন ও আশীর্বাদ করুন, যাতে এই কঠিন লড়াই থেকে জয়ী হয়ে ফিরে আসতে পারে। #Vote4Left #LeftFront #CPIM #politics”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবির যুবতী মীনাক্ষী মুখোপাধ্যায় নন। বরং তিনি ২০২২ সালের টেট উত্তীর্ণ একজন চাকরিপ্রার্থী শিল্পী সেন। ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর বারাসাতে নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশ তাকে আটক করেছিল।

সত্য উন্মোচন

ভাইরাল ছবি ও দাবির সত্যতা জানতে সেটি নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই একই ছবি-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টে উল্লেখ করা হয়েছে, “২০২২ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা যখন পর্যাপ্ত শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায় ও পানিহাটির বিধায়ক নান্টু ঘোষের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন পুলিশের এই‌ অমানবিক আচরণ করে, এমন কি গলা টিপে ধরে আন্দোলনকারীর!”

এরপর উক্ত সূত্র ধরে এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে এই একই যুবতীর ছবি-সহ একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদ পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, নিয়োগের দাবিতে ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর বারাসাতে ২০২২-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তৃণমূল সাংসদ সৌগত রায় এবং বিধায়ক নির্মল ঘোষদের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন। সেই সময় পুলিশ ওই বিক্ষোভকারীকে আটকায়। তবে কোনও প্রতিবেদনে ওই বিক্ষোভে বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা পাওয়া যায়নি। এমনকি কোনও প্রতিবেদনেই ওই বিক্ষোভকারীর নাম উল্লেখ করা হয়নি।

Advertisement

এই সংক্রান্ত আরও অনুসন্ধান চালালে ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর  Asianet News Bangla-র ইউটিউব চ্যানেলে এই বিক্ষোভের একটি লাইভ ভিডিও পাওয়া যায়। সেই ভিডিও-র ৩ মিনিট ২৪ সেকেন্ডে ভাইরাল ছবির বিক্ষোভকারীকে সংবাদমাধ্যমের সামনে বাইট দিতে দেখা যায়। সেই ভিডিও থেকে স্পষ্ট হয়ে যায়, ওই বিক্ষোভকারী উত্তরপাড়ার সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় নয়। পাশাপাশি, অনুসন্ধানের সময় চলতি বছরের ৫ এপ্রিল একটি ফেসবুক প্রোফাইলে ওই বিক্ষোভকারীর ভাইরাল ছবি-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্ট ওই বিক্ষোভকারী যুবতীকে ২০২২ সালের ‘টেট উত্তীর্ণদের আন্দোলনের মুখ’ শিল্পী সেন বলে উল্লেখ করা হয়েছে। পোস্টে ট্যাগ করা শিল্পী সেনের ফেসবুক প্রোফাইলে প্রাপ্ত তাঁর ছবির সঙ্গে ভাইরাল ছবি এবং Asianet News Bangla-র ভিডিও-র বিক্ষোভকারী যুবতীর সঙ্গে পাশাপাশি রেখে তুলনা করলে এটা স্পষ্ট হয়ে যায় ভাইরাল ছবিটি তাঁর অর্থাৎ শিল্পী সেনের।

এর থেকে প্রমাণ হয় যে, সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপর পুলিশি হামলা দাবিতে শেয়ার করা হচ্ছে অন্য যুবতীর ছবি।

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

ছবিতে দেখা যাচ্ছে, উত্তরপাড়া বিধানসভার সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় নির্মমভাবে মারধর করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

ফলাফল

ভাইরাল ছবির যুবতী মীনাক্ষী মুখোপাধ্যায় নন। বরং তিনি ২০২২ সালের টেট উত্তীর্ণ একজন চাকরিপ্রার্থী শিল্পী সেন। ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর বারাসাতে নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশ তাকে আটক করেছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement