ফ্যাক্ট চেক: মন্দিরে হাঁটু গেড়ে বসা তৃণমূল প্রার্থী পীরজাদা কাসেম সিদ্দিকীর ছবিটি এআই দ্বারা তৈরি

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ছবিটি ভুয়ো এবং এটি এআই দ্বারা তৈরি।

Advertisement
ফ্যাক্ট চেক: মন্দিরে হাঁটু গেড়ে বসা তৃণমূল প্রার্থী পীরজাদা কাসেম সিদ্দিকীর ছবিটি এআই দ্বারা তৈরি

আব্বাস ও নওশাদ সিদ্দিকীর পর বঙ্গ রাজনীতিতে অধুনা চর্চিত নাম হিসেবে যোগ হয়েছেন পীরজাদা কাসেম সিদ্দিকী। হুগলীর ফুরফুরা শরিফের এই ধর্মীয় ব্যক্তিত্ব গত বছরই তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ পেয়েছিলেন। এবার তাঁর একটি বিতর্কিত ছবি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই ছবিতে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট পাওয়া কাসেম সিদ্দিকীকে একটি হিন্দু মাতৃমন্দিরের সামনে হাঁটু গেড়ে করজোড়ে বসে থাকতে দেখা যাচ্ছে।

ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে ভোটের কারণে এখন পীরজাদা কাসেম সিদ্দিকী নিজের ধর্মীয় মর্যাদা অগ্রাহ্য করে মন্দিরে প্রার্থনা করছেন। ক্যাপশনে লেখা হয়েছে, "ছবিতে যাকে হাঁটু গেড়ে বসে হিন্দুদের দেবীর কাছে ভোট প্রার্থনা করছেন তিনি অন্য কেউ নন, জামানার মোজাদ্দেদ জনাব আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী হুজুরের বংশধর মমতার স্নেহ ধন্য তৃণমূল কংগ্রেস এর প্রার্থী পীরজাদা কাসেম সিদ্দিকী। ইসলাম ধ্বংস হবে এই সব ভন্ড দের জন্য।” (ক্যাপশনে বানান অপরিবর্তিত)

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ছবিটি ভুয়ো এবং এটি এআই দ্বারা তৈরি।

সত্য উদঘাটন

পীরজাদা কাসেম সিদ্দিকী যদি কোনও মন্দিরে গিয়ে হাঁটু গেড়ে প্রার্থনা করে থাকতেন তবে সেই বিষয়ে কোনও না কোনও বিশ্বস্ত সূত্রে সংবাদ পাওয়া যেত যেহেতু তিনি এক হেভিওয়েট তৃণমূল প্রার্থী। তবে এমন বিশ্বাসযোগ্য সংবাদ কোথাও পাওয়া যায়নি।

এরপর এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করা হলে ফুরফুরা শরীফের আরেক পীরজাদা ত্বহা সিদ্দিকীর একটি বক্তব্যের ভিডিও পাওয়া যায়। এই বক্তব্যে তিনি কাসেম সিদ্দিকীকে কটাক্ষ করেন কারণ তাঁকে সম্প্রতি এক হিন্দু পুরোহিত মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। তবে কাসেম সিদ্দিকী মন্দিরে গিয়ে হাঁটু গেড়ে বসেছেন এমন কোনও অভিযোগ তাঁকে করতে শোনা যায়নি।

ভাইরাল ছবিটি দেখলে সন্দেহ হয় কারণ, এখানে কাসেম সিদ্দিকীর ডানদিকে একটি পোস্টার রাখা দেখা যাচ্ছে। এই পোস্টারে “ভোট প্রচারের জন্য প্রার্থনা” কথাটি লেখা দেখা যাচ্ছে। সাধারণত কোনও নেতা বা প্রার্থী ভোট প্রচারের জন্য ধর্মীয় আচরণ করলেও এই ধরনের পোস্টার সেখানে থাকে না। যা থেকে অনুমান করা যায় যে ছবিটি এআই দ্বারা তৈরি হতে পারে।

Advertisement

ছবিটি এআই দ্বারা তৈরি কিনা পরীক্ষার জন্য ছবিটিকে গুগলের এআই যাচাইকারী টুল সিন্থআইডি ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করা হলে সেখানে পরিষ্কার জানানো হয় যে এই ছবিটি গুগল এআই দ্বারা তৈরি করা হয়েছে।

অর্থাৎ বুঝতে বাকি থাকছে না যে একটি এআই দ্বারা নির্মিত ছবিকে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।

 

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

আমডাঙার তৃণমূল প্রার্থী পীরজাদা কাসেম সিদ্দিকী হিন্দু মন্দিরে হাঁটু গেড়ে প্রার্থনা করছেন।

ফলাফল

ভাইরাল ছবিটি ভুয়ো, এটি এআই দ্বারা তৈরি এবং বিভ্রান্তিকর দাবিতে ছড়ানো হচ্ছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement