যে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই সেফ নয়, সে গোটা রাজ্যের সেফটি কীভাবে দেবে? মুখ্যমন্ত্রী আহত হাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। শুধু বন্ধু-দল নয়, মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী থেকে বিরোধী দলের নেতা-মন্ত্রীরাও। মমতার দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন, এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। তিনি বলেন- যে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই সেফ নয়, সে গোটা রাজ্যের সেফটি কীভাবে দেবে? আর যাঁরা ভুল বোঝাচ্ছে, তাঁরা চিরকালই ভুল বুঝিয়ে এসেছে। তাঁরা চোট নিয়েও ভুল বোঝাচ্ছে। আমরা বোঝাচ্ছি এই যে ভুল বোজানোর একটা ব্যাপার হচ্ছে কখনও ডাক্তাররা বলছেন পিছন থেকে ধাক্কা মেরেছে, কখনও ডাক্তাররা বলছেন ওনার মনে হয়েছিল কেউ পিছন থেকে ধাক্কা মেরেছে বলে।
Mamata Banerjee is now afraid of me, said Congress leader Koustav Bagchi