ব্রিগেডের সভা বানচাল করতেই গিরিশপার্কে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। শনিবার বিজেপি-তৃণমূলের সংঘর্ষের ঘটনায় এমনই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। ভিডিও দেখিয়ে BJP নেতার দাবি, ব্রিগেডমুখী গাড়ি আটকেছে পুলিশ ও তৃণমূলের কাউন্সিলররা। বাস লক্ষ্য করে হামলা করা হয়েছে। TMC-কে কটাক্ষ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, এটা তৃণমূলের "নতুন বোতলে, পুরনো মদ-এর টেকনিক। সভায় যাতে লোকজন না যান, সেই চেষ্টা হয়েছে। বাংলার মানুষ এত বোকা নন।"
Sukanta Majumdar Reacts On Girish Park TMC BJP Clash