24 Hour Fasting Benefits: মাসে মাত্র একদিন করুন এই কাজ, শরীর বদলে যাবে এক ঝটকায়

24 Hour Fasting Benefits: চিকিৎসক ও পুষ্টিবিদদের একাংশের মতে, দীর্ঘদিন না খেয়ে থাকার দরকার নেই; মাসে দু’একবার বা সপ্তাহে একদিন ২৪ ঘণ্টার উপবাস শরীরের জন্য উপকারী হতে পারে।

Advertisement
মাসে মাত্র একদিন করুন এই কাজ, শরীর বদলে যাবে এক ঝটকায়Intermittent fasting

24 Hour Fasting Benefits: ডায়েট আর জিমের পাশাপাশি এখন সুস্থ থাকার নতুন ট্রেন্ড ২৪ ঘণ্টার উপবাস। চিকিৎসক ও পুষ্টিবিদদের একাংশের মতে, দীর্ঘদিন না খেয়ে থাকার দরকার নেই; মাসে দু’একবার বা সপ্তাহে একদিন ২৪ ঘণ্টার উপবাস শরীরের জন্য উপকারী হতে পারে। বিজ্ঞান বলছে, অল্প সময়ের অন্নত্যাগ শরীরের ভেতরে এমন কিছু প্রাকৃতিক প্রক্রিয়া সক্রিয় করে, যা নানা দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

উপবাসের সবচেয়ে আলোচিত উপকারিতা হল ‘অটোফ্যাজি’ (Autophagy)। এই প্রক্রিয়ায় শরীরের কোষ নিজেই ক্ষতিগ্রস্ত বা বিষাক্ত উপাদান পরিষ্কার করতে শুরু করে এক ধরনের অভ্যন্তরীণ পরিশোধন ব্যবস্থা। বিশেষজ্ঞদের মতে, এটি কোষকে সুস্থ রাখতে এবং বার্ধক্যজনিত সমস্যা কমাতে সাহায্য করতে পারে।

এছাড়া একদিন উপবাস করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আসে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ে। ফলে Type 2 diabetes-এর ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। খাবার না পেলে শরীর সঞ্চিত চর্বি ভাঙতে শুরু করে, ফলে ওজন কমানো সহজ হয়। নিয়মিত ব্যবধানে উপবাস করলে ক্ষতিকর কোলেস্টেরল (LDL) ও ট্রাইগ্লিসারাইড কমতে পারে, যা হৃদরোগের ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখে।

গবেষণায় আরও জানা গিয়েছে, উপবাসের সময় মস্তিষ্কে BDNF-এর নিঃসরণ বাড়ে। এই প্রোটিন নতুন নিউরন তৈরিতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি উন্নত করতে পারে।

বিশেষ সতর্কতা
গর্ভবতী মহিলা, শিশু, অত্যন্ত কম ওজনের ব্যক্তি বা যাঁরা দীর্ঘদিন ধরে কোনও জটিল রোগের ওষুধ খাচ্ছেন, তাঁদের চিকিৎসকের পরামর্শ ছাড়া উপবাস করা উচিত নয়। উপবাসের সময় পর্যাপ্ত জল ও চিনি ছাড়া পানীয় গ্রহণ করা প্রয়োজন, যাতে ডিহাইড্রেশনের ঝুঁকি না থাকে।

 

POST A COMMENT
Advertisement