World Health Day Tips: সহজে রোগব্যাধি ছুঁতে পারবে না, সুস্থ থাকার ৫ মোক্ষম টিপস দিলেন নামী ডাক্তার

সুস্থ থাকার জন্য বিরাট কিছু করার প্রয়োজন নেই। বরং কয়েকটি সহজ নিয়ম মেনেই আপনি রোগব্যাধির থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারেন। তাই আসুন বিশ্ব স্বাস্থ্য দিবসে তেমনই কিছু নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। 

Advertisement
সহজে রোগব্যাধি ছুঁতে পারবে না, সুস্থ থাকার ৫ মোক্ষম টিপস দিলেন নামী ডাক্তারবিশ্ব স্বাস্থ্য দিবস
হাইলাইটস
  • সুস্থ থাকার জন্য বিরাট কিছু করার প্রয়োজন নেই
  • কয়েকটি সহজ নিয়ম মেনেই আপনি রোগব্যাধির থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারেন
  • বিশ্ব স্বাস্থ্য দিবসে তেমনই কিছু নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক

(লিখছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: অভিজিৎ ভট্টাচার্য)

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। এই দিনটা সারা পৃথিবীতে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পালন করা হয়। যদিও খারাপ হল, এখনও আমাদের দেশের একটা বড় অংশের মানুষের মধ্যে সাধারণ স্বাস্থ্য সচেতনতা নেই। অনেকেই জানেন না, সুস্থ থাকতে ঠিক কোন কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি। আর আজ এই বিষয়টা নিয়েই কথা বলব। 


প্রথমেই বলি, সুস্থ থাকার জন্য বিরাট কিছু করার প্রয়োজন নেই। বরং কয়েকটি সহজ নিয়ম মেনেই আপনি রোগব্যাধির থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারেন। তাই আসুন তেমনই কিছু নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। 

১. ডায়েটে নজর দিন
আমাদের সবার ব্যালেন্সড ডায়েট দরকার। ফল, শাক ও সবজি বেশি খাওয়া শুরু করতে হবে। ফ্রায়েড আইটেম এবং জাঙ্কফুড খাওয়া ছাড়তে হবে। এগুলিতে প্রচুর ফ্যাট থাকে। সেই সঙ্গে থাকে ক্যালোরি। তাই এগুলি খেলে হার্টের হাল বিগড়ে যাওয়ার রয়েছে আশঙ্কা। তাই এগুলির থেকে দূরত্ব বাড়ান। তার বদলে শাক, সবজি এবং ফল বেশি করে খান। 

২. ঘুমও জরুরি
আমরা প্রায় ঘুম জয় করে ফেলেছি। ঘুমাতে ভুলে গিয়েছি। আমরা ঘুমের আগের মুহূর্ত পর্যন্ত রিল দেখি, ফেসবুক, ইনস্টা দেখি। তাতে ব্রেন ভাবে এটা দিন। এখনও রাত আসেনি।

আসলে আমাদের শরীরে মেলাটোনিন বলে একটি হরমোন রয়েছে, যেটা ঘুমে সাহায্য করে। কিন্তু মোবাইলের নীল আলোর জন্য সেটা বেরয় না। তাই ঘুমালেও ঠিক ঠাক ঘুম হয় না। তাতে বিপদ বাড়ে। 

তাই পর্যাপ্ত ঘুমাতে হবে। দিনে ৭ ঘণ্টার মতো ঘুমাতে হবে। যদিও ৯ ঘণ্টার বেশি ঘুমানো যাবে না। 

৩. এক্সারসাইজ মাস্ট
আমরা হাঁটি না। এক্সারসাইজ করি না। যার ফলে বিপদ বাড়ে। তাই এখন থেকে অন্তত ৩০ মিনিট জোর গতিতে হাঁটুন, সাইকেল চালান, ট্রেডমিল করুন বা নিজের পছন্দ মতো কোনও একটা এক্সারসাইজ করুন। তাতেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন। 

Advertisement

৪. স্ট্রেস কমাতে হবে
আমাদের মাথায় সবসময় স্ট্রেস। আর এই চাপই শরীরের হাল বিগড়ে দিতে পারে। তাই স্ট্রেস কমাতে হবে। 

এমন পরিস্থিতিতে মি টাইম বাড়াতে হবে। নিজের ভালো লাগার জিনিসটা করতে হবে। গান শুনুন, বই পড়ুন। তাহলেই কমবে চাপ। আপনি সুস্থ থাকতে পারবেন। 

৫. নেশা ছাড়ুন
ধূমপান করা চলবে না। এটা ক্যানসার থেকে শুরু করে হার্টের অসুখ, হাই ব্লাড প্রেশারের মতো রোগকে ডেকে আনে। তাই নেশা ছাড়ুন। এক্ষেত্রে নিজের উপর ভরসা রাখুন। আপনি নিজের মনে ঠিক করুন নেশা ছাড়তে হবে। তারপর চাইলে চিকিৎসকের সাহায্য নিন। বিভিন্ন ওষুধ এবং কাউন্সেলিং আপনাকে ধূমপান ছাড়তে সাহায্য করবে। 

আশা করছি, এই কয়েকটি নিয়ম মেনেই আপনি সুস্থ থাকতে পারবেন। রোগব্যাধি কাছে ঘেঁষবে না। 


বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।


 

 

POST A COMMENT
Advertisement