Bengali Veg Recipe: গোবিন্দভোগ চাল দিয়ে থোড়, শেষ হবে এক থালা ভাত

গরম তো এসেই গেছে। এসময় আমিষ, নিরামিষ রোজকারের রান্নায় কী করা যায় সেটা ঠিক করাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই একই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। তবে থোড়কে কিন্তু হেলাফেলা করলে মোটেই চলবে না।

Advertisement
গোবিন্দভোগ চাল দিয়ে থোড়, শেষ হবে এক থালা ভাতথোড়ের ঘণ্ট
হাইলাইটস
  • সাধারণত থোড় দিয়ে ভাজা বা ঘন্টই রান্না হয়ে থাকে।

গরম তো এসেই গেছে। এসময় আমিষ, নিরামিষ রোজকারের রান্নায় কী করা যায় সেটা ঠিক করাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই একই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। তবে থোড়কে কিন্তু হেলাফেলা করলে মোটেই চলবে না। পুষ্টিগুণ ভরপুর রয়েছে এই সবজিতে। আবার কায়দা করে রান্না করলে খেতেও লাগে দুর্দান্ত।

থোড়ের সাধারণ রান্না
সাধারণত থোড় দিয়ে ভাজা বা ঘন্টই রান্না হয়ে থাকে। তবে স্বাদে একটু বদল আনতে চাইলে বাড়িতে থাকা একটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলা এক অন্য রকমের নিরামিষ পদ। গোবিন্দভোগ চাল দিয়ে একবার বানিয়ে দেখুন থোড়। রইল সহজ রেসিপি

গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের উপকরণ
থোড়, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, আদা বাটা, তেজপাতা, টমেটো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘি, নুন ও চিনি। 

প্রণালী
থোড় প্রথমেই পাতলা করে কুচিয়ে নুন দিয়ে কচলে মেখে নিতে হবে। এবার একটি পাত্রে সামান্য হলুদ আর নুন নিয়ে থোড় ভাপিয়ে জল ঝরিয়ে রাখতে হবে। অন্যদিকে গোবিন্দভোগ চাল ১০ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। এবার কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিতে হবে আদা বাটা।এরপর দিতে হবে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলা কষিয়ে দিতে হবে টমেটো। একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল। কিছুক্ষণ চাল দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। কিছুক্ষণ পর দিতে হবে থোড়। সবটা ভালো করে মিশিয়ে সামান্য গরম জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিতে হবে। কিছুক্ষণ পর চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে নুন চিনি যোগ করে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখো মাখো হয়ে এলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে।

POST A COMMENT
Advertisement