Masoor Dal Recipe: হাতে মাখা মুসুর ডাল দিয়েই একথালা ভাত উঠবে, সহজ RECIPE

গরমকাল মানেই একটু হালকা কিছু খাওয়া-দাওয়া করা। আর বাঙালির কমফোর্ট ফুড বলতে বোঝায় ডাল-ভাত। যতই মাছ-মাংস হোক না কেন, এই খাবার পেলে আর কিছুই লাগবে না।

Advertisement
হাতে মাখা মুসুর ডাল দিয়েই একথালা ভাত উঠবে, সহজ RECIPE মুসুর ডালের রেসিপি
হাইলাইটস
  • গরমকাল মানেই একটু হালকা কিছু খাওয়া-দাওয়া করা।

গরমকাল মানেই একটু হালকা কিছু খাওয়া-দাওয়া করা। আর বাঙালির কমফোর্ট ফুড বলতে বোঝায় ডাল-ভাত। যতই মাছ-মাংস হোক না কেন, এই খাবার পেলে আর কিছুই লাগবে না। গরমের তপ্ত দিনে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না কারোরই। তাই এই সময়ে চটজলদি খাবার অথচ তা হবে সুস্বাদু, এরকম পদ তৈরি করাই সবচেয়ে শ্রেয়। আর এইরকম দিনের জন্য সবচেয়ে সেরা পদ হল হাতে মাখা মুসুর ডাল। আসুন শিখে নিন সেই সহজ বাঙালি পদটি। 

উপকরণ
মুসুর ডাল
কাঁচা পেঁয়াজ
কাঁচা লঙ্কা চেরা
টমেটো কাটা
রসুন কুচি
নুন
সর্ষের তেল
ধনেপাতা কুচি

পদ্ধতি
প্রথমে একটা পাত্রে মুসুর ডাল ভাল করে ধুয়ে নিয়ে নিন। এবার এতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কাটা, রসুন কুচি, নুন, সর্ষের তেল ও ধনেপাতা কুচি দিয়ে ভাল করে হাত দিয়ে মেখে নিন। এবার কড়াইতে গরম জল করে এই মাখা ডালটা ছেড়ে দিন। চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। সেক্ষেত্রে একটা সিটি দিলেই নামিয়ে নেবেন। কড়াইতে ডাল ভাল করে ফুটতে শুরু করলে এবং তা সেদ্ধ হলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত দিয়ে খেতে এটা ভালই লাগে। চাইলে ডিমের ওমলেট বা আলু মাখা করে নিতে পারেন। গরমকালে এর চেয়ে ভাল খাবার আর হয় না। 
      

POST A COMMENT
Advertisement