Mangal aditya Rajyog 2026: গুরুতে অ্যাক্টিভ হবে মঙ্গলদেব, এপ্রিলে যশ-খ্যাতি ও অর্থ প্রাপ্তি ৪ রাশির

গ্রহের সেনাপতি মঙ্গলের মীন রাশিতে গোচর এই সময় বেশ গুরুত্বপূর্ণ। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, ২ এপ্রিল ২০২৬-এর দুপুর ৩টে ৩৭ মিনিটে মঙ্গলের এই গোচর দুপুর ৩টে ৩৭ মিনিটে হতে চলেছে। মঙ্গলের গোচর করে শনির সঙ্গে যুক্ত হয়ে যখন অশুভ বিস্ফোটক যোগ তৈরি করছে, অপরদিকে, মঙ্গল সূর্যের সঙ্গে যুতি করে মঙ্গলাদিত্য রাজযোগ তৈরি করবে।

Advertisement
গুরুতে অ্যাক্টিভ হবে মঙ্গলদেব, এপ্রিলে যশ-খ্যাতি ও অর্থ প্রাপ্তি ৪ রাশির মঙ্গলাদিত্য রাজযোগ
হাইলাইটস
  • গ্রহের সেনাপতি মঙ্গলের মীন রাশিতে গোচর এই সময় বেশ গুরুত্বপূর্ণ।

গ্রহের সেনাপতি মঙ্গলের মীন রাশিতে গোচর এই সময় বেশ গুরুত্বপূর্ণ। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, ২ এপ্রিল ২০২৬-এর দুপুর ৩টে ৩৭ মিনিটে মঙ্গলের এই গোচর দুপুর ৩টে ৩৭ মিনিটে হতে চলেছে। মঙ্গলের গোচর করে শনির সঙ্গে যুক্ত হয়ে যখন অশুভ বিস্ফোটক যোগ তৈরি করছে, অপরদিকে, মঙ্গল সূর্যের সঙ্গে যুতি করে মঙ্গলাদিত্য রাজযোগ তৈরি করবে। সাহস ও শক্তির প্রতীক মঙ্গল এবং নেতৃত্ব, সাফল্য ও আত্মবিশ্বাসের প্রতীক সূর্যের সংযোগে গঠিত মঙ্গল আদিত্য রাজযোগ, মেষ ও তুলা সহ চারটি রাশির জন্য কর্মজীবন, অর্থ এবং সাফল্যের সুযোগ তৈরি করছে। অনেকেই তাদের চাকরি ও ব্যবসায় নতুন, লাভজনক সুযোগ খুঁজে পাবেন। এই যোগটি ২০২৬ সালের ১৪ই এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করা পর্যন্ত সক্রিয় থাকবে। জেনে নিন মঙ্গলাদিত্য রাজযোগের জন্য কোন রাশিগুলি শুভ হবে। 

মেষ রাশি
মঙ্গলাদিত্য রাজযোগ মেষ রাশির জন্য উপকারী হতে পারে। আপনার চাকরি ও ব্যবসায় কাজের চাপ বাড়বে, তবে তবে এটি সুবিধাও বয়ে আনবে। এটি উন্নতির নতুন পথ খুলে দেবে। আপনি নতুন উৎস থেকে অর্থ পেতে পারেন। হুট করে খরচ করা বা কারও নিন্দা করা থেকে সতর্ক থাকুন। 

সিংহ রাশি
মঙ্গলাদিত্য রাজযোগ সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী হবে। যাঁরা পদোন্নতির অপেক্ষায় আছেন, তাঁরা সুসংবাদ পেতে পারেন। বিদেশ-সম্পর্কিত কাজে সাফল্য আসবে। যাঁরা রাজনীতি ও প্রশাসনে জড়িত, তাঁরা উল্লেখযোগ্য সুবিধা লাভ করতে পারেন। বিনিয়োগের জন্য এটি একটি ভালো সময়। 

তুলা রাশি
মঙ্গল আদিত্য রাজ যোগ আপনার ভাগ্যকে উন্নত করতে পারে। আপনি কর্মজীবনে একটি বড় সুযোগ পেতে পারেন অথবা পদোন্নতির পথ সুগম হতে পারে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। ধন-সম্পদ বৃদ্ধি পাবে। সম্মান ও প্রতিপত্তি বাড়বে। 

ধনু রাশি
মঙ্গলাদিত্য রাজযোগ ধনু রাশির জাতক-জাতিকাদের জন্যও শুভ ফল বয়ে আনবে। ব্যবসায় লাভ হবে। চাকরিজীবীরা সম্মান লাভ করবেন। আর্থিক অবস্থা সুদৃঢ় হবে। যানবাহন বা সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা সাফল্য লাভ করবে। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement