চাঁদের গোচর৬ এপ্রিল ২০২৬, সোমবার রাত ১২টা ৭ মিনিটে চন্দ্র প্রবেশ করছে শনির অনুরাধা নক্ষত্রে। আর এই গোচরের দারুণ প্রভাব পড়বে ৪ রাশির উপর। তাদের মন শান্ত হবে। পাশাপাশি অর্থের সমস্যা দূর হবে। যাঁরা এতদিনে ধরে টাকার জন্য কষ্ট পাচ্ছিলেন, তাঁদের জটিলতা দূর হবে। উপার্জনের নতুন সুযোগ পাবেন।
তাই আর সময় নষ্ট করে লাভ নেই। বরং সেই ৪ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন। আর সেই তালিকায় আপনার রাশি থাকলে সেরার সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
কর্কট রাশি
চন্দ্রের নক্ষত্র গোচর কর্কট রাশির জাতকদের জন্য ইতিবাচক প্রভাব ডেকে আনবে। এই সময় ধন বাড়বে। পয়সার সমস্যা মিটে যাবে। আয়ের নতুন স্রোত তৈরি হবে। মায়ের স্বাস্থ্য ফিরবে। অনেক সমস্যা থেকে তিনি সেরে উঠবেন। মন হবে শান্ত। তাই চিন্তার কোনও কারণ নেই। তাই এবার একটু শান্তির নিশ্বাস ফেলুন।
সিংহ রাশি
এই সময়টা সিংহ রাশির জন্যও সেরা। আপনারা পৈতৃক সম্পত্তি পেতে পারেন। এছাড়া মায়ের দিক থেকে জায়গা-জমি পাওয়ার যোগ তৈরি হবে। এই সময় ব্যবসায় বিরাট লাভ হবে। নতুন ক্লায়েন্ট পেতে পারেন। পার্টনারও ইনভেস্টমেন্টমেন্ট বাড়বেন। তাই ব্যবসায় যেই অর্থের সমস্যা চলছিল, সেটা কেটে যাবে।
যাঁরা চাকরি করছেন, তাঁদের জন্যও সময়টা ভাল। প্রোমোশন পাওয়ার যোগ রয়েছে। তাই সিংহ রাশির জাতকেরা ভাল সময় কাটাতে থাকুন।
মকর রাশি
চন্দ্রের গোচরে দারুণ সময় কাটাতে পারবেন মকর রাশির জাতকেরা। আপনাদের মানসিক অস্থিরতা এবার দূর হবে। কমবে টেনশন। মানসিক শান্তি পাবেন।
পরিবারে শান্তি বিরাজ করবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ যাবে কেটে। এছাড়া টাকা পয়সার সমস্যাও মিটবে। ফিরে যাবে স্বাস্থ্যের হাল। তাই চিন্তার কোনও কারণ নেই।
কুম্ভ রাশি
চাঁদের এই নক্ষত্র গোচরে কুম্ভ রাশির জীবনেও আসবে ইতিবাচক সময়। আপনারা কেরিয়ারে উন্নতি করবেন। বিনিয়োগে মিলবে লাভ। বড় কোনও জার্নির যোগও তৈরি হতে পারে। এই সময় টাকার সমস্যা মিটে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। অন্যদের সাহায্য পাবেন। এছাড়া এই সময় মানসিক শান্তি থাকবে। টেনশন দূর হবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।