চন্দ্র গোচর ২০২৬স্বাতী নক্ষত্রে হচ্ছে চাঁদের গোচর। ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার বিকেলে ৭টা ২৪ মিনিটে স্বাতী নক্ষত্রে প্রবেশ করছে চাঁদ। এই নক্ষত্রে ৪ এপ্রিল রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত চাঁদ থাকবে। তার ফলেই ৪ রাশির জাতকদের ভাল সময় কাটবে। আপনাদের হাতে আসবে টাকা। পাশাপাশি মনও শান্ত হবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং দ্রুত জেনে সেই ৪ রাশি সম্পর্কে। আপনার রাশিও সেই তালিকায় থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যায়।
কর্কট রাশি
চাঁদের নক্ষত্র পরিবর্তনে কর্কট রাশির জাতকদের মন শান্ত করবে। চাকরিতে নতুন দায়িত্ব পাবেন। নিজেকে প্রমাণ করার জায়গা পাবেন। এই সময় প্রোমোশন হতে পারে। আপনাদের আয় বাড়বে। মানসিক শান্তিও পাবেন। যার ফলে অনেক আটকে থাকা কাজ হয়ে যাবে। এই সময় অকারণের খরচ থেকেও নিজেকে বের করে আনতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।
সিংহ রাশি
এই সময়টা দারুণ কাটবে সিংহ রাশিরও। আপনারা জীবনে এগিয়ে যাবেন। চাকরিতে হবে উন্নতি। আপনাদের আর্থিক স্থিতি বদলে যাবে। খুব সহজেই বড় কোনও নির্ণয় নিতে পারবেন। পরিবারে সুখ বিরাজ করবে। ভাল সময় কাটাতে পারবেন। মন প্রসন্ন থাকবে। জীবন সঙ্গীর সঙ্গে প্রেম ভালোবাসা বাড়বে। কেটে যাবে ভুল বোঝাবুঝি। তিনি মনের চিলেকোঠায় স্থান দেবেন। তাই আপনারাও ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
কন্যা রাশি
এই নক্ষত্র গোচর সেরার সেরা সময় এনে দেবে কন্যা রাশির জাতকদের। আপনাদের শুভ সময় শুরু হয়ে যাবে। কেরিয়ারে মিলবে বিরাট জাম্প। নতুন সুযোগ সামনে আসতে পারে। এই সময় আর্থিক স্থিতি মজবুত হবে। শান্তি ফিরবে জীবনে। বন্ধ থাকা রাস্তা এবার খুলে যাবে। এই সময় মায়ের শরীর সুস্থ থাকবে। সম্মান মিলতে পারে। যার ফলে পাবেন শুভ ফল।
কুম্ভ রাশি
ইতিবাচক প্রভাব আসবে এই রাশির জাতকদের জীবনেও। আত্মবিশ্বাস বাড়বে। নতুন কাজ শুরু করতে পারেন। বড় কোনও সুযোগ সামনে আসতে পারে। কোনও বিনিয়োগে বিরাট লাভ পাবেন। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যেতে পারেন। পরিবারের অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি কেটে যাবে। প্রেম জীবন নতুন মোড় নেবে। শান্তি থাকবে সম্পর্কে। তাই দারুণ সময় কাটানোর জন্য তৈরি হন।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।