Kuber Yog 2026: ১৪ এপ্রিল থেকে কুবের যোগ, ৫ রাশিতে কার্যত ধনবর্ষা হবে

Kuber Yog 2026: তৈরি হচ্ছে বিরল ‘কুবের যোগ’। মেষ রাশির অধিপতি মঙ্গল সূর্যের মিত্র হওয়ায় এই গোচর অত্যন্ত শক্তিশালী। জ্যোতিষীদের মতে, মা লক্ষ্মী ও ধনপতি কুবেরের আশীর্বাদে চৈত্র মাসের এই শুরু থেকেই পাঁচ রাশির জাতকদের ঘরে উপচে পড়বে সুখ ও সমৃদ্ধি।

Advertisement
Kuber Yog 2026: ১৪ এপ্রিল থেকে কুবের যোগ, ৫ রাশিতে কার্যত ধনবর্ষা হবেকুবের যোগ ২০২৬

Kuber Yog 2026: গ্রহরাজ সূর্যের স্থান পরিবর্তনই বদলে দিতে পারে সাধারণ মানুষের ভাগ্য। বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল মীন রাশি ত্যাগ করে নিজের উচ্চস্থ রাশি মেষ-এ প্রবেশ করতে চলেছেন সূর্য। দক্ষিণ ভারতে যা তামিল নববর্ষ বা ‘পরাভব বর্ষ’ হিসেবে পালিত হয়। ঠিক এই সন্ধিক্ষণেই মহাকাশে তৈরি হচ্ছে বিরল ‘কুবের যোগ’। মেষ রাশির অধিপতি মঙ্গল সূর্যের মিত্র হওয়ায় এই গোচর অত্যন্ত শক্তিশালী। জ্যোতিষীদের মতে, মা লক্ষ্মী ও ধনপতি কুবেরের আশীর্বাদে চৈত্র মাসের এই শুরু থেকেই পাঁচ রাশির জাতকদের ঘরে উপচে পড়বে সুখ ও সমৃদ্ধি।

মেষ রাশি
আপনার লগ্নেই তৈরি হচ্ছে এই শুভ যোগ। এপ্রিল মাসে আপনি যাতেই হাত দেবেন, তা-ই সোনা হবে। আত্মবিশ্বাস তুঙ্গে থাকায় কঠিন বাধা নিমেষেই টপকে যাবেন। শুধু আয় বৃদ্ধিই নয়, ব্যবসার প্রসারে নতুন কোনও বড় চুক্তি সই হতে পারে এই সময়ে।

সিংহ রাশি
ভাগ্যের ঘরে কুবের যোগ আপনার জন্য সৌভাগ্যের চাবিকাঠি নিয়ে আসছে। দাম্পত্য কলহের অবসান ঘটবে, মনে আসবে অনাবিল শান্তি। দীর্ঘদিনের আটকে থাকা কাজ শেষ হওয়ার পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকেও লাভের যোগ রয়েছে। আর্থিক অনটন কাটিয়ে এবার আপনি উন্নতির শিখরে পৌঁছবেন।

ধনু রাশি
আপনার দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছা এবার পূরণ হতে চলেছে। ব্যবসায় মন্দা কাটিয়ে লাভের মুখ দেখবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং হঠাৎ কোনও সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল।

তুলা রাশি
কর্মক্ষেত্রে আপনার জয়জয়কার হবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পরিচয়ের ফলে কেরিয়ারে বড় লাফ দেওয়ার সুযোগ আসবে। সামাজিক সম্মান বৃদ্ধির পাশাপাশি আইনি জটিলতা বা আদালতের মামলা থাকলে তার রায় আপনার পক্ষেই আসার সম্ভাবনা বেশি।

 

POST A COMMENT
Advertisement