Budh Shani Gochar Rashifal: দুই গ্রহের মহাযোগে খুলছে ভাগ্যের দুয়ার, মে মাসেই লক্ষ্মীলাভ এই চার রাশির

Budh Shani Gochar Rashifal: জ্যোতিষশাস্ত্র মতে, ৩০ ডিগ্রি কোণে বুধ ও শনি একে অপরের মুখোমুখি হয়ে তৈরি করবে 'দ্বিদ্বাদশ দৃষ্টি যোগ'। বুদ্ধির কারক বুধ আর কর্মের দেবতা শনির এই যুগলবন্দিতে কপাল খুলতে চলেছে চার রাশির জাতক-জাতিকার। দেখে নিন আপনার রাশি এই তালিকায় আছে কি না।

Advertisement
দুই গ্রহের মহাযোগে খুলছে ভাগ্যের দুয়ার, মে মাসেই লক্ষ্মীলাভ এই চার রাশিরশনি-বুধ রাশিফল

Budh Shani Gochar Rashifal: গ্রহের ফেরে যেমন বিপদ আসে, তেমনই মহাজাগতিক সংযোগে ফিরে আসে সৌভাগ্যও। ২০২৬ সালের ৮ মে, শুক্রবার ঠিক সকাল ৭টা ৪১ মিনিটে মহাকাশে তৈরি হতে চলেছে এক বিরল মাহেন্দ্রক্ষণ। জ্যোতিষশাস্ত্র মতে, ৩০ ডিগ্রি কোণে বুধ ও শনি একে অপরের মুখোমুখি হয়ে তৈরি করবে 'দ্বিদ্বাদশ দৃষ্টি যোগ'। বুদ্ধির কারক বুধ আর কর্মের দেবতা শনির এই যুগলবন্দিতে কপাল খুলতে চলেছে চার রাশির জাতক-জাতিকার। দেখে নিন আপনার রাশি এই তালিকায় আছে কি না।

বৃষ রাশি
মে মাসের এই যোগ আপনার জীবনে অর্থবৃষ্টির সঙ্কেত দিচ্ছে। কর্মজীবনে পদোন্নতি তো বটেই, এমনকি ব্যবসার ক্ষেত্রেও বড় কোনও সাহসী সিদ্ধান্ত নিলে তাতে সাফল্যের সম্ভাবনা প্রবল। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এবং প্রিয়জনদের সঙ্গে ভ্রমণের যোগ রয়েছে।

মিথুন রাশি
আপনার সৃজনশীলতা এবার সঠিক মর্যাদা পাবে। দীর্ঘদিনের আটকে থাকা ব্যবসায়িক চুক্তি এই সময়ে সম্পন্ন হতে পারে। আয়ের একাধিক উৎস তৈরি হওয়ায় পকেট ভর্তি থাকবে মিথুন রাশির জাতকদের। সমাজে প্রতিপত্তি বৃদ্ধির পাশাপাশি নতুন কোনও বড় দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে।

কন্যা রাশি
বুদ্ধি ও পরিশ্রমের সঠিক মিশেলে কঠিন কাজও সহজ হয়ে যাবে আপনার কাছে। কর্মক্ষেত্রে এতদিন যেসব বাধার সম্মুখীন হচ্ছিলেন, তা নিমেষেই কেটে যাবে। নতুন প্রকল্পে হাত দেওয়ার জন্য এটিই আদর্শ সময়। ঘরে-বাইরে বজায় থাকবে চরম মানসিক শান্তি।

মকর রাশি
শনির নিজের রাশিতে এই প্রভাব দারুণ ফলদায়ক হবে। পুরনো আটকে থাকা কাজ যেমন চটজলদি মিটে যাবে, তেমনই পরিবার ও কাছের মানুষদের থেকে সবরকম সাহায্য পাবেন। অর্থব্যয় কিছুটা হলেও আয়ের পাল্লা ভারি থাকবে। মোটের ওপর বড় কোনও ক্যারিয়ার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই দ্বিদ্বাদশ যোগ।

 

POST A COMMENT
Advertisement