ফেসবুক মেসেঞ্জারে বিরাট পরিবর্তন, লোগো বদলে নতুন রূপে হাজির জনপ্রিয় অ্যাপ

বড়সড় পরিবর্তন এল ফেসবুকে। লোগো বদলে গেল ফেসবুক মেসেঞ্জারের। ইনস্টাগ্রামের সঙ্গে মিল রেখে নতুন লোগো প্রকাশ করেছে।

Advertisement
ফেসবুক মেসেঞ্জারে পরিবর্তন, লোগো বদলে এল নতুন রূপমেসেঞ্জারের নতুন লোগো। ছবি- ইন্ডিয়া টুডে
হাইলাইটস
  • বদলের গেল মেসেঞ্জারের লোগো
  • সামনে এল নতুন রূপে লোগো
  • ইনস্টাগ্রামের সঙ্গে মিল রয়েছে নতুন লোগোর

বড়সড় পরিবর্তন এল ফেসবুকে। লোগো বদলে গেল ফেসবুক মেসেঞ্জারের। ইনস্টাগ্রামের সঙ্গে মিল রেখে নতুন লোগো প্রকাশ করেছে।

কেমন হয়েছে নতুন লোগোটি

নীল ও গোলাপি রং মিশিয়ে তৈরি হয়েছে মেসেঞ্জারের নতুন লোগোটি। নতুন এই আফডেট ভার্সনে যুক্ত হয়েছে একাধিক ফিচার। এসেছে ভ্যানিশ মোড। এর মাধ্যমে ব্যবহারকারীর পাঠানো ছবি ভ্যানিশ মোড অন করে কাউকে পাঠালে তা দেখামাত্র ডিলিট হয়ে যাবে। শোনা যাচ্ছিল, হোয়াটসঅ্যাপও এমন ধরনের একটি ফিচার আনতে চলেছে। যার নাম হবে ভিউ ওয়ানস।

এছাড়া ইনস্টাগ্রামের সঙ্গে সামঞ্জস্য রেখে ম্যাসেঞ্জারে আসছে একাধিক ফিচার। স্টিকার, চ্যাটের থিমে অনেক পরিবর্তন আসছে। ফলে বলাই যায় আগামী দিনে আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে ফেসবুক ম্যাসেঞ্জার।

দিন দিন বদলাচ্ছে ফেসবুক

যত দিন যাচ্ছে ততই বদল আসছে ফেসবুকে। সেইসঙ্গে ব্যাপক হারে পরিবর্তন হচ্ছে মেসেঞ্জারে। বিশেষ করে মেসেঞ্জারে স্টেটাস দেওয়ার ফিচারে বিরাট বদল হয়েছে। ব্যবহারকারীরা স্টেটাসে পোল, ছবি-সহ গানও দিতে পারছেন এখনছ। পাশাপাশি ভিডিও কলেও পরিবর্তন এসেছে। মে মাসের আপডেট অনুযায়ী এখন প্রায় ৫০জন একসঙ্গে ভিডিও কলে অংশ নিতে পারবেন। এর জন্য মেসেঞ্জার রুমস বলে একটি ফিচার নিয়ে আসা হয়েছিল। সেখানে একসঙ্গে প্রায় ৫০জনকে অ্যাড করা সম্ভব।

অন্যদিকে বদল এসেছে ইনস্টাগ্রামেও। মাত্র কয়েকদিনের মধ্যে ইনস্টাগ্রামের রিলস নামক ফিচারটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। টিকটক ব্যান হওয়ার পরেই রিলস নামক এই ফিচারটি নিয়ে আসে । এই ফিচারে ব্যবহারকারী টিকটকের মতোই ছোট ভিডিও গান কিংবা কোনও লিরিক্স প্লে করে রেকর্ড করতে পারবেন। খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই ফিচারটি

POST A COMMENT
Advertisement