আজ লঞ্চ OnePlus Nord 6, রয়েছে বিরাট ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা; দাম কত?

আজ ভারতে লঞ্চ হবে বহু অপেক্ষিত OnePlus Nord 6। এই ফোনটি সন্ধে ৭টার সময় লঞ্চ করা হবে। আর তার আগেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে এই ৯০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোনটি।  

Advertisement
আজ লঞ্চ OnePlus Nord 6, রয়েছে বিরাট ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা; দাম কত?ওয়ান প্লাস নর্ড ৬
হাইলাইটস
  • আজ ভারতে লঞ্চ হবে বহু অপেক্ষিত OnePlus Nord 6
  • ই ফোনটি সন্ধে ৭টার সময় লঞ্চ করা হবে
  • আর তার আগেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে এই ৯০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোনটি

আজ ভারতে লঞ্চ হবে বহু অপেক্ষিত OnePlus Nord 6। এই ফোনটি সন্ধে ৭টার সময় লঞ্চ করা হবে। আর তার আগেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে এই ৯০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোনটি।  

প্রসঙ্গত, এখনও ফোনটির দাম সম্পর্কে কোম্পানির তরফে কিছুই জানা যায়নি। এমনকী স্পেসিফিকেশনও বিশদে জানায়নি সংস্থা। তবে মিডিয়া রিপোর্ট থেকে অনেক কিছু জানা গিয়েছে। আর সেই বিষয়টা নিয়েই আলোচনা হল নিবন্ধটিতে।

কত দাম হতে পারে নর্ড ৬-এর?
একাধিক রিপোর্ট জানাচ্ছে, OnePlus Nord 6-এর দাম মোটামুটি ৩৫ হাজার থেকে ৪০ হাজারের মধ্যে থাকতে পারে। তবে আজ বিকেলে এই ফোনে একটা অফার মিলতে পারে। যার ফলে কিছুটা কম দামেই ফোনটা কিনতে পারেন ক্রেতারা। 

মাথায় রাখতে হবে, ওয়ান প্লাস নর্ড ৫ লঞ্চ হয়েছিল ৩১,৯৯৯ টাকায়। তার থেকে এই ফোনের দাম কিছুটা বেশি হতে পারে। 

ইতিমধ্যেই ওয়ান প্লাসের ওয়েবসাইট নর্ড ৬ লঞ্চের জন্য একটা বিশেষ আয়োজন সেরে ফেলেছে। এমনকী কিছু ফিচার জানিয়েও দিয়েছে সংস্থা। আসুন সেই দিকে নজর দেওয়া যাক। 

নর্ড ৬-এর ব্যাটারি...
এই ফোনের ব্যাটারি নিয়ে কোনও কথা হবে না। এতে থাকবে ৯০০০ এমএএইচ-এর ব্যাটারি। এই সেগমেন্টের সবথেকে বড় ব্যাটারি থাকবে এতে।

সংস্থার দাবি, এই ফোন একবার চার্জ দিলে মোটামুটি ২.৫ দিন চলতে পারে। আর সেটা যে কোনও ব্যবহারকারীর জন্য ভাল খবর। 

ক্যামেরাতেও রয়েছে বড় চমক
এই ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। পাশাপাশি এতে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও থাকবে। এটিতে মিলবে মাল্টি ফোকাস ফিচার। এর মাধ্যমে গ্রুপ সেলফি নেওয়ার সময় ভাল ছবি উঠবে বলে জানাচ্ছে সংস্থা। পাশাপাশি যে কোনও ধরনের ভিডিও দারুণ উঠবে বলে জানা গিয়েছে।

মিলবে সেরা এআই
ওয়ানপ্লাস নর্ড ৬-এ রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটি ওয়ানপ্লাস এআই-তে চলবে। এর মাধ্যমে সার্কল টু সার্চ, গুগল জেমিনি এবং এআই ঘোস্টরাইটার্সের মতো ফিচার পাবেন। 

Advertisement

এছাড়া এই ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স থাকবে। যার ফলে জল এবং ধুলোতেও ফোনটাকে বাঁচাতে পারবেন।

ওয়ান প্লাস নর্ড ৬-এর প্রসেসর
ওয়ান প্লাস নর্ড ৬-এ ব্যবহৃত হয়েছে Qualcomm's Snapdragon 8S Gen 4 প্রসেসর। এমনটা জানান হয়েছে কোম্পানির ওয়েবসাইটে। এতে ব্যবহৃত হয়েছে ১২ জিবি LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ। 


 

 

POST A COMMENT
Advertisement