রেডমি এ৭ প্রো ৫জিশাওমির রেডমি ব্র্যান্ড ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এটির নাম রেডমি এ৭ প্রো ৫জি। এই কোম্পানি জানিয়েছে, এই হ্যান্ডসেট ১৩ এপ্রিল লঞ্চ করা হবে। এর ট্যাগলাইন দেওয়া হয়েছে 'কিং অব পাওয়ার অ্যান্ড স্টাইল।'
শাওমির পক্ষ থেকে নিজেদের অফিসিয়াল পোর্টালে মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। এই মাইক্রোসাইটে রেডমি এ৭ প্রো ৫জি-এর বিষয়ে কিছু তথ্য জানিয়েছে সংস্থা।
তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রেডমির এই ফোনটি সাধ্যের মধ্যেই থাকবে। এতে মিলবে বাম্পার ব্যাটারি এবং ক্যামেরা।
শাওমি জানিয়েছে, রেডমি এ৭ প্রো ৫জি ফোনটিতে ৬৩০০এমএএইচ-এর ব্যাটারি থাকবে। যার ফলে একবার চার্জ দিলে সারাদিন ফোনটা ব্যবহার করা যাবে বলে দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। যদিও এই ফোনের চার্জিং ক্যাপাসিটি নিয়ে এখনও কিছুই জানান হয়নি। তাই সেই দিকেও অনেকেরই নজর থাকবে।
এই ফোনের ডিসপ্লে কেমন?
এখন অনেকেরই প্রায়োরিটি ফোনের ডিসপ্লে। এটি কত বড়, স্ক্রিন কেমন ইত্যাদি বিষয়গুলি থাকে প্রধান বিবেচ্য বিষয়। আর এই জায়গাতেও নাকি সেরার সেরা রেডমি এ৭ প্রো ৫জি। এই ফোনটিতে বিরাট বড় ব্যাটারি মিলবে। পাশাপাশি পাওয়া যাবে স্মুদ ডিসপ্লে।
সংস্থার পক্ষ থেকে দাবি, এই ফোনে থাকবে হাইপারল্যান্ড ফিচার। এখানে নচের কাছে নোটিফিকেশন এবং অন্যান্য কন্ট্রোল দেখা যাবে। যেমনটা আইফোনে দেখা যায়। আর এই বিষয়টা অনেক ক্রেতাকেই আগ্রহী করে তুলবে।
ক্যামেরা কেমন হবে?
এখন সকলেই ক্যামেরার দিকে তাকিয়ে ফোন কেনেন। যেই ফোনের ক্যামেরা যত ভাল, তার বিক্রি তত বেশি। আর এই বিষয়টাও মাথায় রেখেছে শাওমি। তাই তারা সাধ্যের মধ্যে একটা সেরা ক্যামেরা ফোন আনার চেষ্টা করেছে বলে দাবি করেছে।
সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, রেডমি এ৭ প্রো ৫জি-তে থাকছে ডুয়াল ক্যামেরা ফিচার। ৩২ মেগাপিক্সেলের ডুয়াল এআই ক্যামেরা ফিচার মিলবে এই ফোনে। তবে ফ্রন্ট ক্যামেরার বিষয়ে এখনও কিছুই জানান হয়নি। সেটা পরে সামনে আসবে।
মাথায় রাখতে হবে, অফিসিয়াল পোর্টালে এই ফোনটাকে ডিউরাবেল বলে জানান হয়েছে। যদিও ডিউরাবিলিটি রেটিং এবং সার্টিফিকেশন নিয়ে আলাদা করে কিছুই জানান হয়নি।
পরিশেষে বলি, আমাদের এই নিবন্ধ পড়ে ফোন কেনার প্রয়োজন নেই। তার আগে নিজে রিসার্চ করুন। তারপরই ফোনটা কিনতে হবে।