Long Weekend List: আবার কবে এমন লং উইকএন্ড? জেনে নিয়ে প্ল্যান করুন

শুক্রবার ছিল গুডফ্রাইডে। তারপর শনি এবং রবিবার, দুই দিনই ছুটি। অর্থাৎ এই সপ্তাহে লং উইকএন্ড পেয়েছেন অনেকে। সেই মতো আগে থেকেই প্ল্যান করে বেরিয়ে গিয়েছেন কাছে পিঠে কোথাও। মনের ক্লান্তি দূর করার এর থেকে ভাল 'ওষুধ' যে নেই! যদিও সেই লম্বা ছুটিও এবার শেষের পথে। তাই কিছুটা মন খারাপ তো হতে বাধ্য। তবে এই বছর আরও অনেক লং উইকএন্ড রয়েছে।

Advertisement
আবার কবে এমন লং উইকএন্ড? জেনে নিয়ে প্ল্যান করুনলং উইকএন্ড লিস্ট
হাইলাইটস
  • শুক্রবার ছিল গুডফ্রাইডে
  • এই সপ্তাহে লং উইকএন্ড পেয়েছেন অনেকে
  • এই বছর আরও অনেক লং উইকএন্ড রয়েছে

শুক্রবার ছিল গুডফ্রাইডে। তারপর শনি এবং রবিবার, দুই দিনই ছুটি। অর্থাৎ এই সপ্তাহে লং উইকএন্ড পেয়েছেন অনেকে। সেই মতো আগে থেকেই প্ল্যান করে বেরিয়ে গিয়েছেন কাছে পিঠে কোথাও। মনের ক্লান্তি দূর করার এর থেকে ভাল 'ওষুধ' যে নেই! যদিও সেই লম্বা ছুটিও এবার শেষের পথে। তাই কিছুটা মন খারাপ তো হতে বাধ্য। 

আসলে এখন অধিকাংশই মানুষই খুব চাপের মধ্যে দিন কাটান। সারাদিন কাজ আর কাজ। সেই সঙ্গে বাড়তি পাওনা হল চাপ। তাই মাঝে মধ্যে একটু ছুটি পেলেই তাঁরা বেরিয়ে পড়েন কাছে পিঠে কোথাও। সেই মতো করে রাখেন প্ল্যান। আর তেমনই একটা টানা ছুটি ছিল এই সপ্তাহে। তাই অনেকেই বেরিয়ে পড়েছিলেন কোথাও একটা ঘুরতে। 

যদিও সেই ছুটি রবিবার শেষ। তাই অনেকেরই মন ভার। কিন্তু ভাল খবর হল, এই বছর এমনই আরও কিছু টানা ছুটি রয়েছে। তাই সেগুলি সম্পর্কে আগেভাগে জেনে নিন। তারপর সেই মতো করে ফেলুন প্ল্যান। 

কোন কোন সপ্তাহে টানা ছুটি পাবেন?
সেই তালিকা দেওয়া হল-

  • এরপর সামনেই রয়েছে ১ মে। সেই দিন মে দিবস। এদিন আবার বুদ্ধপূর্ণিমাও। তারপরের দুই দিন শনি এবং রবিবার পাবেন ছুটি। তাই এই ছুটিটাও প্ল্যান করে নিতে পারেন। কোথাও একটা ঘুরে চলে আসুন। 
  • এরপর আবার ২৬ জুন রয়েছে মহরম (সম্ভাব্য)। এটিও শুক্রবার। তারপরও দুই দিন শনি এবং রবি ছুটি। তাই চাইলে এই সময়ও কোথাও একটা ঘুরে আসতে পারেন।
  • ৪ সেপ্টেম্বর জন্মাষ্ঠমী রয়েছে। এটি শুক্রবার পড়েছে। এরপরও শনি এবং রবি ২ দিন ছুটি। সেই মতো এখন থেকেই প্ল্যান করে রাখুন।
  • অক্টোবর ২ তারিখ রয়েছে গান্ধী জয়ন্তী। সেটিও শুক্রবার। তারপরও দুইদিন ছুটি পাবেন। তাই এই ছুটিতেও কোথাও বেরিয়ে আসার প্ল্যান করতে পারেন। 
  • এরপর আবার ২৫ অক্টোবর বড়দিন বা ক্রিসমাল। সেটাও পড়েছে শুক্রবার। তারপরও দুইদিন ছুটি। তাই আপনি চাইলে এই ছুটিতেও ঘুরতে বেরিয়ে পড়তে পারেন। 


লং ইউকএন্ড প্ল্যান করুন এভাবে...
উইকএন্ডে দূরে কোথাও গেলে আদতে শরীরের উপর চাপ বাড়বে। তার বদলে কাছে পিঠে কোথাও একটা যান। সপরিবারে বা বন্ধুদের সঙ্গে চলে যান। তাহলেই মন খারাপ দূর করতে পারবেন। মন পাবে জরুরি অক্সিজেন। তারপর ফিরে এসে নতুন উদ্যমে আবার কাজে লেগে পড়তে পারবেন। 


 

POST A COMMENT
Advertisement