Bank Holidays In March 2023: মার্চে ৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে বাংলায়, রইল সম্পূর্ণ ছুটির তালিকা

Bank Holidays in March 2023: মার্চ শুরু হওয়ার আগে সে মাসে মোট কত দিন ব্যাঙ্ক বন্ধ থাকে তা জানা খুবই জরুরি। আপনাকে যদি মার্চ মাসে ব্যাঙ্কের কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হয়, তবে অবশ্যই তার আগে ওই মাসের ছুটির সম্পূর্ণ তালিকা দেখে নিন...

Advertisement
মার্চে ৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে বাংলায়, রইল সম্পূর্ণ ছুটির তালিকামার্চে ৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে বাংলায়, রইল সম্পূর্ণ ছুটির তালিকা।
হাইলাইটস
  • মার্চ শুরু হওয়ার আগে সে মাসে মোট কত দিন ব্যাঙ্ক বন্ধ থাকে তা জানা খুবই জরুরি।
  • আপনাকে যদি মার্চ মাসে ব্যাঙ্কের কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হয়, তবে অবশ্যই তার আগে ওই মাসের ছুটির সম্পূর্ণ তালিকা দেখে নিন।

Bank Holidays in March 2023: মার্চ মাস শুরু হয়ে গিয়েছে। আপনি যদি মার্চ মাসে ব্যাঙ্কের কোনও কাজ সারতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই খবরটি পড়তে হবে। এ মাসে দোল-হোলি, চৈত্র নবরাত্রির মতো বড় উৎসবগুলি রয়েছে৷ এ ছাড়াও এর মধ্যে দ্বিতীয় ও চতুর্থ শনিবার আর রবিবারের ছুটিও রয়েছে। এই কারণে দেশর বিভিন্ন রাজ্যে নানা সময় সেখানকার স্থানীয় উৎসব-পার্বন উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে। 

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, মার্চ মাসের ১২টি ছুটির মধ্যে কিছু আঞ্চলিক ছুটিও রয়েছে।  মার্চ মাসে সব মিলিয়ে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। এর মধ্যে ৮ দিন পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাঙ্ক শাখা বন্ধ থাকবে। ব্যাঙ্কের জরুরি কাজ পরিকল্পনা মাফিক সেরে ফেলতে জেনে নিন বাংলায় কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে...

মার্চ ২০২৩-এ পশ্চিমবঙ্গে ব্যাঙ্কের ছুটির তালিকা: 
•    ০৫ মার্চ ২০২৩: রবিবার।
•    ০৭ মার্চ ২০২৩: হোলি/ হোলিকা দহন/ ধুলেন্দি/ দোল যাত্রা
•    ১১ মার্চ ২০২৩: দ্বিতীয় শনিবার
•    ১২ মার্চ ২০২৩: রবিবার
•    ১৯ মার্চ ২০২৩: রবিবার
•    ১৯ মার্চ ২০২৩: রবিবার
•    ২৫ মার্চ ২০২৩: চতুর্থ শনিবার
•    ২৬ মার্চ ২০২৩: রবিবার

ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনেক ধরনের ব্যাঙ্কিংয়ের কাজ ডিজিটাল পদ্ধতিতে স্মার্টফোন-ল্যাপটপ-কম্পিউটারের মাধ্যমেও সেরে ফলতে পারেন। ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবাগুলিতে ব্যাঙ্কের ছুটির দিনেও কোনও প্রভাব পড়বে না৷ আপনার কোনও কাজ যদি ডিজিটাল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেরে ফেলা যায়, তাহলে তা অনায়াসেই সেরে ফেলতে পারেন।

POST A COMMENT
Advertisement