লক্ষ্মীবারের আগেই কলকাতায় সস্তা সোনা-রুপোবৃহস্পতিবারের এক দিন আগেই কলকাতায় কমে গেল সোনার দাম। হলদে ধাতুর পাশাপাশি সস্তা হয়েছে রুপোও। এদিন কলকাতায় প্রায় ৩০০০ টাকা দাম কমেছে সোনার। পাশাপাশি রুপোর দাম প্রতি কেজিতে কমেছে প্রায় ১১ হাজার টাকা। কোন ধরনের গয়নার দাম আজ কতটা কমল? বুঝে নেওয়া যাক।
২৪ ক্যারেট সোনার দাম:
এই সোনাকে বলা হয় পাকা সোনা। ২৪ ক্যারেট সোনায় বিশুদ্ধতার পরিমাপ হয় প্রায় ৯৯ শতাংশ। এই সোনার আজ প্রতি ১০ গ্রামে দাম রয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৯৫০ টাকা। তবে এই সোনা দিয়ে গয়না তৈরি করা হয় না। ২৪ ক্যারেট সোনা দিয়ে কয়না, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
২২ ক্যারেট সোনার দাম:
শহর কলকাতায় আজ হলমার্ক যুক্ত সোনার প্রতি ১০ দ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৩৫০ টাকা। গতকাল এই সোনার দাম ছিল ১ লক্ষ ৪৩ হাজার ৭০০ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রামে দাম কমেছে ৩৩৫০ টাকা। এই সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। তবে বর্তমানে ১৮ ক্যারেট সোনা দিয়েও গয়না বানানোর রেওয়াজ বেড়েছে।
রুপোর দাম কমেছে
সোনার পাশাপাশি বুধবার সস্তা হয়েছে রুপোর দামও। আজ কলকাতায় রুপোর প্রতি কেজির দাম রয়েছে ২ লক্ষ ২৯ হাজার ৩০০ টাকা। যা গতকাল ছিল ২ লক্ষ ৩৯ হাজার ৯৫০ টাকা। অর্থাৎ কলকাতায় রুপোর প্রতি কেজির দাম কমেছে প্রায় ১০ হাজার ৬০০ টাকা।
(বিশেষ দ্রষ্টব্য: উপরে উল্লিখিত দাম ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন -এর প্রদত্ত। এই দামের সঙ্গে জুড়তে হবে GST ও TCS।)