রেলে ফের চালু হচ্ছে গ্রুপ 'A', জানুন বিস্তারিতIRMS UPSC CSE 2022 Notification: রেলওয়ে মন্ত্রক (Railway Ministry) ৯ ফেব্রুয়ারি ভারতের গেজেটে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে জানায়,২৪ ডিসেম্বর ২০১৯-এর মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ভারতীয় রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (IRMS) নামে একটি নতুন গ্রুপ 'A' কেন্দ্রীয় পরিষেবা চালু করা হবে। রেলওয়ের তাদের ৮টি পরিষেবাকে একীভূত করে ২টি বিভাগে করা হয়েছে, যা হল- রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং চিকিৎসা পরিষেবা বিভাগ।
গ্রুপ 'A' নিয়োগ IRMS এর অধীনে করা হবে। ভারতীয় রেলওয়ের বর্তমান আটটি পরিষেবা ভারতীয় রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (IRMS)-এর জন্য একীভূত করা হচ্ছে। এর অধীনে, জুনিয়র স্কেল থেকে HAG+ (হায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড) পর্যন্ত সমস্ত পরিষেবার একত্রীকরণ করা হচ্ছে। মহাব্যবস্থাপকের ২৭টি পদ টপ গ্রেডে উন্নতি ঘটানো হয়েছে। পূর্ববর্তী পরিষেবার কর্মকর্তারা জিএমের শীর্ষ গ্রেডের পদ পান তা সুনিশ্চিত করা হবে।
অনুমোদিত মন্ত্রিসভা নোটে বলা হয়েছে, শুধুমাত্র IRMS-এর কর্মকর্তারা (৮টি পরিষেবা দ্বারা গঠিত) কার্যকরী সদস্য এবং রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান/সিইও হওয়ার যোগ্য হবেন। স্বতন্ত্র সদস্য সংখ্যা সরকার নির্ধারণ করবে। এই ৮টি পরিষেবা এই গ্রেডগুলির অধীনে একত্রীকরণ করা হচ্ছে।