Advertisement
ভাইরাল

World's Oldest Tortoise : পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম কচ্ছপ! এখনও চুটিয়ে করছে প্রেম

সবচেয়ে
  • 1/8

জনাথন পৃথিবীর সবচেয়ে বয়স্ক কচ্ছপ। বয়স ১৯০ বছর। চলতি বছরে ১৯০ তম জন্মদিন উদযাপন করবে কচ্ছপটি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এটিকে সবচেয়ে বয়স্ক কচ্ছপের খেতাব দিয়েছে। এর বৈজ্ঞানিক নাম Aldabrachelys gigantea । (সব ছবি-গেটিইমেজেস)

নিয়েছেন
  • 2/8

টুই মালিলা নামের এক কচ্ছপের কাছ থেকে এই খেতাব ছিনিয়ে নিয়েছেন জোনাথন। ওই কচ্ছপটি ১৯৬৫ সালে ১৮৮ বছর বয়সে মারা যায়। 
 

প্রাচীনতম
  • 3/8

স্থানীয়ভাবে বিশ্বাস করা হয় যে জোনাথন ১৮৩২ সালে জন্মগ্রহণ করে। এটির প্রাচীনতম ছবি থেকে এটি নিশ্চিত করা হয়েছে, যা সেন্ট হেলেনা এলাকার।

Advertisement
মহাসাগরে
  • 4/8

সেন্ট হেলেনা ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল, যা দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। যা এখন সেশেলসের অংশ। পুরোনো ছবিতে তাকে সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক দেখাচ্ছে। যেখানে কচ্ছপটির বয়স হবে প্রায় ৫০ বছর। স্থানীয়দের অনুমান করে যে জনাথন ১৮৩২ সালে জন্মেছিল। 

হাউসের
  • 5/8

এই কচ্ছপটিকে প্রায়শই সেন্ট হেলেনার গভর্নরের বাসভবনে অবস্থিত প্ল্যান্টেশন হাউসের বাগানে লোকেরা দেখতে পায়। এর পাশাপাশি এখানে আরও তিনটি বয়স্ক কচ্ছপ বসবাস করে। যাদের নাম ডেভিড, এমা এবং ফ্রেড। 

আমেরিকায়
  • 6/8

জোনাথনের প্রথম ছবি তোলা হয়েছিল ১৮৩৮ সালের দিকে। জোনাথনের জীবনকালে আমেরিকায় ৩৯ জন রাষ্ট্রপতির পরিবর্তন হয়েছে। রানী ভিক্টোরিয়া দায়িত্ব নেওয়ার আগে তার জন্ম হয়েছিল। 

করছেন
  • 7/8

গভর্নর হাউসে বিলাসবহুল জীবনযাপন করছেন জোনাথন। কিন্তু বয়সের ভারে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে জোনাথন।স্থানীয়দের দাবি, এখন কচ্ছপটি দেখতে পাচ্ছে না। কিছুর গন্ধও পাচ্ছে না। জোনাথন কলা খেতে পছন্দ করে।  লেটুস পাতাও পছন্দ করেন।

Advertisement
এমার
  • 8/8

অনেকে বলছেন, জোনাথন এখন আরেক কচ্ছপ এমার প্রেমে পড়েছে। মাঝে মাঝে সে আবার ফ্রেডের সঙ্গে খেলা করে। 

Advertisement