Viral: রাতারাতি ভাগ্য বদল, মাত্র ২ হাজার টাকার বদলে ৩০ কোটির বাংলো পেলেন মহিলা

রাতারাতি বদলে গেল এক মহিলার ভাগ্য। এখন তিনি টাকার চাদরে শুয়ে আছেন। হঠাৎ করেই ৩০ কোটি টাকার বিলাসবহুল বাড়ির মালিক হয়ে গেলেন তিনি। তাও আবার মাত্র ২ হাজার টাকায়। স্বাস্থ্য বিভাগ থেকে অবসর নেওয়া ৫৯ বছর বয়সী এই মহিলা অন্যের বাড়িতে শিশু লালন পালনের কাজ করতেন। ওই সৌভাগ্যশালী মহিলার নাম ক্যাথরিন কারভাডিন। 

Advertisement
রাতারাতি ভাগ্য বদল, মাত্র ২ হাজার টাকার বদলে ৩০ কোটির বাংলো পেলেন মহিলালটারি জিতে রাতারাতি বড়লোক এই মহিলা
হাইলাইটস
  • রাতারাতি বদলে গেল এক মহিলার ভাগ্য
  • হঠাৎ করেই ৩০ কোটি টাকার বিলাসবহুল বাড়ির মালিক হয়ে গেলেন ক্যাথরিন
  • ৩ মিলিয়ন পাউন্ড (প্রায় ৩০ কোটি টাকা) একটি বিলাসবহুল বাড়ি (Omaze House) জিতেছেন

রাতারাতি বদলে গেল এক মহিলার ভাগ্য। এখন তিনি টাকার চাদরে শুয়ে আছেন। হঠাৎ করেই ৩০ কোটি টাকার বিলাসবহুল বাড়ির মালিক হয়ে গেলেন তিনি। তাও আবার মাত্র ২ হাজার টাকায়। স্বাস্থ্য বিভাগ থেকে অবসর নেওয়া ৫৯ বছর বয়সী এই মহিলা অন্যের বাড়িতে শিশু লালন পালনের কাজ করতেন। ওই সৌভাগ্যশালী মহিলার নাম ক্যাথরিন কারভাডিন। 

UK পাবলিক হেলথ সার্ভিস (NHS Worker) থেকে অবসর নেওয়ার পর, তিনি শিশু লালন পালনের সিদ্ধান্ত নেন। ক্যাথরিনের নিজের পাঁচটি সন্তান রয়েছে, তবে তাঁর আর্থিক অবস্থার কারণে এই কাজ শুরু করেন। একদিন ক্যাথরিনের ভাগ্য এমনই উজ্জ্বল হয়, যে তিনি নিমিষেই কোটিপতি হয়ে যান।

৩০ কোটি টাকার ঘর পাওয়া গেল ২ হাজার

'ডেইলি মেইল'-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাথরিন তাঁর স্বামী ক্রিস ও পাঁচ সন্তানকে নিয়ে একটি ছোট্ট বাড়িতে থাকতেন। সম্প্রতি, ভ্যালেন্টাইন্স ডে'তে তিনি ২০ পাউন্ড (প্রায় দু'হাজার টাকা) দিয়ে একটি র‌্যাফেল লটারির টিকিট কিনেছিলেন। যাইহোক, ক্যাথরিনের কোনও ধারণা ছিল না যে তাঁর লটারি লাকি ড্রতে স্থান পাবে। কিন্তু ১ এপ্রিল, যখন তিনি জানতে পারলেন যে তিনি লটারি জিতেছেন এবং তিনি ৩ মিলিয়ন পাউন্ড (প্রায় ৩০ কোটি টাকা) একটি বিলাসবহুল বাড়ি (Omaze House) জিতেছেন, তখন ক্যাথরিনের খুশির সীমার অন্ত ছিল না।

প্রাথমিকভাবে, ক্যাথরিনের মনে হয়েছিল যে কেউ তাঁকে ডেকেছে এবং 'এপ্রিল ফুল' বানাচ্ছে। কিন্তু পরে দেখা যায় পুরস্কার জিতেছেন ক্যাথরিন। লটারি অফিসার নিজেই ক্যাথরিন এবং তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁদের  এই সুখবর দেন। সেই দিনটির কথা স্মরণ করে ক্যাথরিন বলেছেন যে আমরা অবাক হয়েছিলাম বলে আমরা কীভাবে উদযাপন করব বুঝতে পারিনি। সেই রাতে আমরা ঘুমোতে পারিনি।

জানা যায়, বোনেস-অন-উইন্ডারমেয়ার এলাকায় ক্যাথরিনের নতুন বাড়িতে নিজস্ব একটি হ্রদ রয়েছে। এর পাশাপাশি থিয়েটার, জিম, বাগানের মতো সুবিধাও রয়েছে এই বিলাসবহুল বাড়িতে। ঘরের জানালা দিয়ে বাইরের অপূর্ব দৃশ্য দেখা যায়। ক্যাথরিন সেখানে বসবাস করতে পারেন, আবার ভাড়া বা বাড়ি বিক্রি করতেও পারেন স্বাধীনভাবে। তবে সম্প্রতি, তিনি পরিবারকে নিয়ে এই বাড়িতেই চলে গেছেন।

Advertisement

POST A COMMENT
Advertisement