Advertisement

Viral Elephant Rescue Video: ভিডিও দেখুন, কুয়োয় পড়ে যাওয়া হাতিকে JCB দিয়ে উদ্ধার

খোলামুখ কুয়োয় পড়ে যাওয়া একটি হাতির বাচ্চাকে উদ্ধারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি হাতির বাচ্চা ওই কুয়োর মধ্যে পড়ে গিয়েছে। এরপর জেসিবি দিয়ে কুয়োর চারপাশে কিছু এলাকা খুঁড়ে দেওয়া হয়। যার ফলে হাতির বাচ্চাটি ধীরে ধীরে উঠে আসে উপরে। আর উপরে উঠে জঙ্গলে ঢুকে যাওয়ার আগে থমকে দাঁড়ায় সে। ফের ঘুরে তাকায় হাতির বাচ্চাটি। ভাবটা এমন যে আমাকে উদ্ধারের জন্য ধন্যবাদ। এরপর দেখা যায় বনকর্মীরাও হাত তুলে বিদায় জানায় হাতির বাচ্চাটিকে। ভিডিওটি কেওনঝড় জেলার চাম্পুয়া গ্রামের। গোটা ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে 37 হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। এক হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। ভিডিওটি শেয়ার করেছেন বনকর্তা সুশান্ত নন্দা। ভিডিওটি দেখে কমেন্টও করেছেন বহু মানুষ। অনেকেই লিখেছেন, হাতি শাবকটির কৃতজ্ঞতাবোধ রয়েছে। দ্রুত হস্তিশাবকটি উদ্ধারের জন্য বনকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনরা। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগল? কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের।

Viral Elephant Rescue Video.

Advertisement