একটা আস্ত গাছকে 'শ্বাসরোধ করে খুন' করেছে আরেকটি গাছ। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটাই ঘটেছে হাওড়ার শিবপুরের আচার্য্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানে। সেখানে একটি বটগাছের গ্রাসে চলে গেছে গোটা একটি রুদ্রাক্ষ গাছ। ৫০ বছর আগে বসানো ওই রুদ্রাক্ষ গাছের অন্তর্ধান রহস্যের জাল ভেদ করতে গিয়ে বিজ্ঞানীদের সামনে উঠে এসেছে এই তথ্য। এরপর উদ্যানের রেকর্ড ঘেঁটে জানা যায় উধাও মোট ১৭৪টি গাছ। মৃত্যুর মুখে আরও অনেক বিরল প্রজাতির উদ্ভিদ।