Advertisement

Basirhat: সীমান্ত বসিরহাটে বিচারাধীন 447 জনের মধ্যে 403 জন Muslim বাদ! Mamataর আশঙ্কাই ঠিক হচ্ছে?

SIR ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ যাওয়ায় বিভিন্ন জায়গাতেই ক্ষোভে সরব হতে দেখা যাচ্ছে মানুষকে। এরই মাঝে বিচারাধীন তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের যাচাই পর্ব চলছে। নানা জায়গা থেকে নানা চাঞ্চল্যকর খবরও উঠে আসছে। এই যেমন তালিকা থেকে ৪০৩ জনের নাম বাদ যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট উত্তর বিধানসভার চাঁপাপুকুর পঞ্চায়েতে। জানা গিয়েছে, ওই পঞ্চায়েতের একটি পার্টে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে ৪০৩ জনের। নজিরবিহীনভাবে ওই পার্টের যিনি বিএলও ছিলেন, তাঁর নামও ডিলিট হয়ে গিয়েছে। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

State politics heat up over SIR issue as voter names omitted

Advertisement