Advertisement

Burdwan: 'ভোট দে নয়ত তোর XXXX বাদ' TMC বর্ধমানের হুমকিবাজ প্রার্থী খোকন জিতলে বাংলার কী হবে ভাবুন?

নাম আছে তো? আমাকে ভোট দিবি না হলে নাম বাদ হয়ে যাবে আবার। দেখছিস তো কিভাবে বাংলাদেশের ভোটারদের নাম বাদ হয়ে যাচ্ছে? বিজেপি কে আর একটাও ভোট দিবি না। সব আমাকে ভোট দিবি। তৃণমূল প্রার্থী প্রচারে গিয়ে ভোটারদের ঠিক এইভাবেই ধমকে চমকে মগজধোলাই করছেন। বিরোধী রাজনৈতিক দলকে ভোট না দেওয়ার নিদানও দিচ্ছেন তিনি। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। বিরোধীরা বলছে TMC বর্ধমানের হুমকিবাজ প্রার্থী খোকন জিতলে বাংলার কী হবে ভাবুন? তৃণমূল প্রার্থী প্রকাশ্যে ভোটারদের বলছেন বিজেপি ভোট নয়, তাকেই ভোট দিতে হবে। এই ঘটনার পর নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। এক ঝলকে শুনুন তৃণমূল প্রার্থীর সেই বিতর্কিত ভিডিও।

TMC candidate threatens voters not to vote BJP in Burdwan

Advertisement