সোম ও মঙ্গলবারের পর বুধবারও রাজ্যে ঝড়বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলার অধিকাংশ জায়গায় আজ বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও হাওড়া জেলায় এক-দুই জায়গায় বজ্রপাত-সহ ঝড়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৬০–৭০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ৮০ কিমিও পৌঁছতে পারে। বাকি জেলাগুলিতে ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।এছাড়াও, দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় এক-দুই জায়গায় ভারী বৃষ্টিপাত (৭–১১ সেমি) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। IMD-র তরফে জানানো হয়েছে, বুধবার, আটই এপ্রিল বিকেল বা সন্ধ্যার দিকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে।
West Bengal weather forecast with thunderstorm and heavy rain