Advertisement

US Israel Iran War Live: আমেরিকার সঙ্গে সমস্ত কূটনৈতিক আলোচনা বন্ধ করল ইরান

Aajtak Bangla | কলকাতা | 07 Apr 2026, 7:39 PM IST

US Israel Iran War Live: মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ইজরায়েলের একাধিক হামলায় ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র, রেল সেতু ও শহরাঞ্চলে বিস্ফোরণ ঘটেছে। তেহরানে প্রাণহানির খবর মিলেছে।

 কোথায় হামলা, কোথায় পাল্টা জবাব; সব নজরে রাখুন আমাদের এই লাইভ ব্লগে।  কোথায় হামলা, কোথায় পাল্টা জবাব; সব নজরে রাখুন আমাদের এই লাইভ ব্লগে। 

US Israel Iran War Live: মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ইজরায়েলের একাধিক হামলায় ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র, রেল সেতু ও শহরাঞ্চলে বিস্ফোরণ ঘটেছে। তেহরানে প্রাণহানির খবর মিলেছে। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানও। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এই আবহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সৌদি আরব, ইজরায়েল, ইরান, সব মিলিয়ে সংঘাত এখন আন্তর্জাতিক মাত্রা নিয়েছে। মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে পরিস্থিতি। কোথায় হামলা, কোথায় পাল্টা জবাব; সব নজরে রাখুন আমাদের এই লাইভ ব্লগে। 

7:39 PM(6 hours ago)

আমেরিকার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করল ইরান! বাড়ছে সংঘাতের আশঙ্কা

Posted by :- Soumick Majumdar

তেহরান টাইমস-কে দেওয়া এক উচ্চপদস্থ ইরানি সূত্রের দাবি, আমেরিকার সঙ্গে সব ধরনের কূটনৈতিক এবং পরোক্ষ যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে ইরান।

সূত্রের খবর, শুধু সরাসরি নয়, মধ্যস্থতাকারী দেশগুলির মাধ্যমে যে ‘ব্যাকচ্যানেল’ যোগাযোগ চলছিল, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। এতদিন পাকিস্তানের মতো দেশগুলির মাধ্যমে বার্তা আদানপ্রদান চলত। কিন্তু এখন সেই পথও কার্যত বন্ধ।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। কারণ, যখন দুই দেশের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তখন ভুল বোঝাবুঝি বা আকস্মিক সংঘর্ষের সম্ভাবনা আরও বেড়ে যায়।
 

6:41 PM(7 hours ago)

পশ্চিম এশিয়া সংঘাত: খার্গ দ্বীপে ৫০টির বেশি সামরিক টার্গেটে হামলা আমেরিকার

Posted by :- Soumick Majumdar

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র Kharg Island-এ ব্যাপক হামলা চালিয়েছে বলে রিপোর্ট। একাধিক সূত্রের দাবি, ৫০টিরও বেশি সামরিক টার্গেটে আঘাত হানা হয়েছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা ঘিরে চাপ বাড়তেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

6:09 PM(8 hours ago)

🔴 ইজরায়েল-ইরান যুদ্ধ: সেতু, রেল স্টেশন লক্ষ্য করে হামলা ইরানে

Posted by :- Soumick Majumdar

ইরানের একাধিক গুরুত্বপূর্ণ পরিবহণ ক্ষেত্রে বিমান হামলা চালানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, Kashan-এর একটি রেল সেতু, Mashhad-এর রেল স্টেশন এবং Tabriz-এর কাছে একটি হাইওয়ে সেতুতে আঘাত হানা হয়েছে। এছাড়াও Zanjan Province-এর একটি রেল সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এর কয়েক ঘণ্টা আগেই ইজরায়েলি সেনা নাগরিকদের সতর্ক করেছিল। জানিয়েছিল, রেলপথ বা ট্রেনে যাতায়াত করলে বিপদের সম্ভাবনা রয়েছে।

6:08 PM(8 hours ago)

🔴 পশ্চিম এশিয়া সংঘাত: ৪৮ ঘণ্টায় লেবাননে আহত ৩৬ ইজরায়েলি সেনা

Posted by :- Soumick Majumdar

ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৩৬ জন সেনা জখম হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে মোট আহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১১। আহতদের মধ্যে ২৭ জনের অবস্থা গুরুতর, ৬০ জন মাঝারি ভাবে জখম।
 

Advertisement
6:08 PM(8 hours ago)

🔴 ইজরায়েল-ইরান যুদ্ধ: শারজায় টেলিকম ভবনে মিসাইল হামলা, জখম ২

Posted by :- Soumick Majumdar

সংযুক্ত আরব আমিরশাহির Sharjah-এ একটি টেলিযোগাযোগ বিল্ডিংয়ে ইরানের ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে বলে জানিয়েছে প্রশাসন। হামলায় দুই ব্যক্তি জখম হয়েছেন। জানা গিয়েছে, Thuraya Telecommunications Company-এর একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে এই হামলা হয়। আহত দুই জনই পাকিস্তানের নাগরিক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

6:07 PM(8 hours ago)

পশ্চিম এশিয়া সংঘাত: ‘আজ রাতেই ধ্বংস হয়ে যেতে পারে ইরানের সভ্যতা’, হুঁশিয়ারি Donald Trump-এর

Posted by :- Soumick Majumdar

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ পোস্ট করে ইরানকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। তাঁর দাবি, 'আজ রাতেই একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনও ফিরে আসবে না।' যদিও তিনি বলেন, এমনটা তিনি চান না, তবুও পরিস্থিতি সে দিকেই এগোতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। একইসঙ্গে ‘সম্পূর্ণ শাসন পরিবর্তন’-এর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে নতুন নেতৃত্ব এলে অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে।

Advertisement