Advertisement

Pakistan দেউলিয়া? নাগরিকরাই বলছেন, দেখুন

ইরান যুদ্ধের মেঘ এবং বিশ্ববাজারে তেলের আকাশছোঁয়া দামের জেরে পাকিস্তানে জ্বালানি তেলের মূল্য এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) পাকিস্তান সরকার ডিজেল ও পেট্রোলের দামে বড়সড় বৃদ্ধির ঘোষণা করেছে, যা গত এক মাসের মধ্যে দ্বিতীয়বার। নতুন ঘোষণায় ডিজেলের দাম ৫৪.৯ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ৫২০.৩৫ রুপি এবং পেট্রোলের দাম ৪২.৭ শতাংশ বাড়িয়ে ৪৫৮.৪০ রুপি করা হয়েছে। পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলি পারভেজ মালিক এক সংবাদ সম্মেলনে জানান, ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফলে এই মূল্যবৃদ্ধি ছিল অনিবার্য।

Pakistan Petrol and Diesel Price Hike Updates

Advertisement
POST A COMMENT