Assam Polls 2026: অসমেও 'যুবসাথী'? Gen Z ভোট পেতে একাধিক প্রতিশ্রুতি BJP-র

শিক্ষা ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন হাজারিকা। তিনি জানান, ৫৭ লক্ষের বেশি পড়ুয়াকে বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে এবং ১০ লক্ষ ছাত্রীকে সাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়াও, ‘নিজুত মইনা’ প্রকল্পের মাধ্যমে প্রায় ৪ লক্ষ কন্যা আর্থিক সহায়তা পেয়েছে। পাশাপাশি ‘নিজুত বাবু’ প্রকল্পও চালু করা হয়েছে বলে তিনি জানান।

Advertisement
অসমেও 'যুবসাথী'? Gen Z ভোট পেতে একাধিক প্রতিশ্রুতি BJP-র
হাইলাইটস
  • শিল্পে বিপুল বিনিয়োগ, নতুন কর্মসংস্থানের আশা
  • শিক্ষা ও সামাজিক কল্যাণে জোর
  • স্বাস্থ্য পরিকাঠামোয় উল্লেখযোগ্য উন্নতি

অসমে Gen Z ভোট পেতে মরিয়া বিজেপি। যুব সম্প্রদায়ের মন পেতে বড়সড় অঙ্কের ভাতা ও চাকরির প্রতিশ্রুতি দিলেন বিজেপি নেতা তথা বিদায়ী মন্ত্রী পীযূষ হাজারিকা। কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হাজারিকার দাবি, বিজেপি ক্ষমতায় ফিরলে ২ থেকে ২.৫ লক্ষ সরকারি চাকরি দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনি ‘মুখ্যমন্ত্রী আত্মনির্ভর’ প্রকল্পের সাফল্যের কথাও তুলে ধরেন। তাঁর দাবি, ইতিমধ্যেই প্রায় ১ লক্ষ যুবক-যুবতী এই প্রকল্পে মাথাপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন।  আগামী লক্ষ্য ১০ লক্ষ যুবক-যুবতীকে এই প্রকল্পের আওতায় আনা এবং আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা।

শিল্পে বিপুল বিনিয়োগ, নতুন কর্মসংস্থানের আশা

শিল্পোন্নয়নের ক্ষেত্রে ‘Advantage Assam 2.0’-এর কথা উল্লেখ করে হাজারিকা জানান, মোট ৫.৫ লক্ষ কোটি টাকার মউ (MoU) সই হয়েছে, যার মধ্যে প্রায় ২ লক্ষ কোটি টাকার প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। তিনি বলেন, গুয়াহাটিতে ১৫টি পাঁচতারা হোটেল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জাগিরোডে আসন্ন সেমিকন্ডাক্টর প্রকল্প থেকে প্রায় ২৯,০০০ স্থানীয় যুবকের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।

শিক্ষা ও সামাজিক কল্যাণে জোর

শিক্ষা ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন হাজারিকা। তিনি জানান, ৫৭ লক্ষের বেশি পড়ুয়াকে বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে এবং ১০ লক্ষ ছাত্রীকে সাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়াও, ‘নিজুত মইনা’ প্রকল্পের মাধ্যমে প্রায় ৪ লক্ষ কন্যা আর্থিক সহায়তা পেয়েছে। পাশাপাশি ‘নিজুত বাবু’ প্রকল্পও চালু করা হয়েছে বলে তিনি জানান।

স্বাস্থ্য পরিকাঠামোয় উল্লেখযোগ্য উন্নতি

স্বাস্থ্য পরিষেবার উন্নতির প্রসঙ্গে তিনি বলেন, অসমে মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়ে এখন ১৬-তে পৌঁছেছে। আগে যেখানে মেডিক্যাল আসন ছিল ৭২৬, বর্তমানে তা বেড়ে ১,৮৫০ হয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা বাড়িয়ে ২,৮০০-তে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই সমস্ত উদ্যোগকে বৃহত্তর উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে তুলে ধরে হাজারিকা বলেন, বিজেপি সরকার অসমে শিল্পায়ন ত্বরান্বিত করা, যুবসমাজের জন্য আরও সুযোগ তৈরি করা এবং সামাজিক কল্যাণ প্রকল্পগুলিকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Advertisement

POST A COMMENT
Advertisement