Assam Election 2026: কংগ্রেস ও BJP-র ৫ প্রতিশ্রুতি, অসমে খেলা ঘুরিয়ে দিতে পারে

১৯৫০ সালের আইন প্রয়োগ করে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ এবং পুশব্যাক করার প্রক্রিয়া দ্রুত করার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। জবরদখল হওয়া জমি উদ্ধার এবং 'মিশন বসুন্ধরা'র মাধ্যমে প্রকৃত নাগরিকদের জমির অধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

Advertisement
কংগ্রেস ও BJP-র ৫ প্রতিশ্রুতি, অসমে খেলা ঘুরিয়ে দিতে পারেহিমন্ত বিশ্বশর্মা ও গৌরব গগৈ
হাইলাইটস
  • একদিকে গৌরব গগৈয়ের কংগ্রেস
  • হিমন্ত বিশ্বশর্মার বিজেপি
  • মন টানতে কংগ্রেস ও বিজেপি-র প্রতিশ্রুতিগুলি কী কী?

এপ্রিল মানেই বিধানসভা ভোটের মাস। আর হপ্তাখানেক পরেই ভোট দেবে অসমবাসী। ৯ এপ্রিল ভোটগ্রহণ হবে অসমে। অসমে মূলত লড়াই হচ্ছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। একদিকে গৌরব গগৈয়ের কংগ্রেস, অন্যদিকে হিমন্ত বিশ্বশর্মার বিজেপি। দুই দলই একাধিক প্রতিশ্রুতি দিয়ে ভোটের ময়দানে নেমেছে। 

একনজরে দেখে নেওয়া যাক, ভোটারদের মন টানতে কংগ্রেস ও বিজেপি-র প্রতিশ্রুতিগুলি কী কী?

অনুপ্রবেশকারী বিতাড়ন: ১৯৫০ সালের আইন প্রয়োগ করে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ এবং পুশব্যাক করার প্রক্রিয়া দ্রুত করার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। জবরদখল হওয়া জমি উদ্ধার এবং 'মিশন বসুন্ধরা'র মাধ্যমে প্রকৃত নাগরিকদের জমির অধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

অভিন্ন দেওয়ানি বিধি (UCC): ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা এবং আদিবাসীদের বাদ রেখে রাজ্যে UCC চালু করার পরিকল্পনা রয়েছে বিজেপির।

লাখপতি বাইদেউ প্রকল্প: ৪৪ লক্ষ 'লাখপতি বাইদেউ' তৈরির লক্ষ্যে মহিলাদের ২৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে।

৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ: অসমকে ভারতের 'ইস্টার্ন গেটওয়ে' বা পূর্বের প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

অষ্টম বেতন কমিশন: ক্ষমতায় ফিরলে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

নির্বাচনী প্রতিশ্রুতি: বিজেপি বনাম কংগ্রেস
অর্থনীতি
 
৫ লক্ষ কোটির পরিকাঠামো বিনিয়োগ
 
সরাসরি নগদ হস্তান্তর ও পেনশন
সামাজিক অভিন্ন দেওয়ানি বিধি (UCC) ২৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা
জমি অনুপ্রবেশকারী হঠানো ও জমি উদ্ধার অস্থায়ী পাট্টা স্থায়ী করা
মহিলা উদ্যোক্তা তৈরি (লাখপতি বাইদেউ) মাসিক নগদ ভাতা ও ব্যবসার মূলধন

কংগ্রেসের প্রধান প্রতিশ্রুতিগুলি হল

মহিলাদের নগদ ভাতা: কংগ্রেস ক্ষমতায় এলে সব মহিলার জন্য ব্যাঙ্কে 'শর্তহীন' মাসিক নগদ টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ব্যবসা শুরু করতে ৫০,০০০ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।

২৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা: রাজস্থান ও কর্ণাটকের মডেলে প্রতিটি পরিবারের জন্য ২৫ লক্ষ টাকার ক্যাশলেস স্বাস্থ্যবিমা নিশ্চিত করার কথা বলেছেন মল্লিকার্জুন খাড়গে।

জুবিন গর্গ মামলার বিচার: সরকার গঠনের ১০০ দিনের মধ্যে শিল্পী জুবিন গর্গ সংক্রান্ত মামলার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রবীণ নাগরিকদের পেনশন: বয়স্ক নাগরিকদের জন্য মাসে ১,২৫০ টাকা পেনশন এবং তাঁদের কল্যাণে একটি আলাদা মন্ত্রক তৈরির কথা বলা হয়েছে।

Advertisement

আদিবাসীদের জমির অধিকার: প্রায় ১০ লক্ষ ভূমিপুত্রের অস্থায়ী জমির পাট্টাকে স্থায়ী বা 'মিয়াদি' পাট্টায় রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

POST A COMMENT
Advertisement