লিয়েন্ডার পেজ আজই BJP-তেই যাচ্ছেন, একদা গোয়ায় TMC-তে যোগ দিয়েছিলেন

জল্পনার অবসান। ফের রাজনীতির ময়দানে নামতে চলেছেন ভারতের প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবারই দিল্লিতে লিয়েন্ডার বিজেপিতে যোগ দিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

Advertisement
লিয়েন্ডার পেজ আজই BJP-তেই যাচ্ছেন, একদা গোয়ায় TMC-তে যোগ দিয়েছিলেনলিয়েন্ডার পেজ।-ফাইল ছবি
হাইলাইটস
  • জল্পনার অবসান। ফের রাজনীতির ময়দানে নামতে চলেছেন ভারতের প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ।
  • মঙ্গলবারই তিনি দিল্লিতে লিয়েন্ডার বিজেপিতে যোগ দিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

জল্পনার অবসান। ফের রাজনীতির ময়দানে নামতে চলেছেন ভারতের প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবারই  দিল্লিতে লিয়েন্ডার বিজেপিতে যোগ দিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, দিল্লিতে বিজেপির দফতরে তাঁর গেরুয়া শিবিরে আনুষ্ঠানিক প্রবেশ ঘটবে।

গত ২৪ মার্চ কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাতের পর থেকেই জল্পনা শুরু হয়েছিল। নিউটাউনের একটি হোটেলে তাঁদের বৈঠকের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর পড়তে চলেছে।

টেনিস কোর্টে লিয়েন্ডার শুধু সাফল্যের প্রতীক নন, তিনি এক আবেগের নাম। বিশেষ করে ১৯৯৬ আটলান্টা অলিম্পিক্সে তাঁর ব্রোঞ্জ পদক জয় ভারতীয় ক্রীড়া ইতিহাসে এক মাইলফলক। ডেভিস কাপ থেকে গ্র্যান্ড স্লাম, দীর্ঘ কেরিয়ারে বহু স্মরণীয় জয় এনে দিয়েছেন তিনি, কখনও এককভাবে, কখনও মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে।

তবে রাজনীতিতে এটাই তাঁর প্রথম পদক্ষেপ নয়। এর আগে ২০২১ সালে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন গোয়ায়। যদিও পরবর্তীতে সেই রাজনৈতিক অধ্যায় দীর্ঘস্থায়ী হয়নি।

সম্প্রতি রাজ্য টেনিস সংস্থার সভাপতি হিসেবেও দায়িত্ব নিয়েছেন লিয়েন্ডার। অনেকের মতে, ক্রীড়া প্রশাসন থেকে জাতীয় রাজনীতিতে তাঁর এই পদক্ষেপ নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। বিধানসভা নির্বাচনের আগে তাঁর বিজেপিতে যোগদান যে রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য। 

 

POST A COMMENT
Advertisement