Asit Mazumder: ছিঃ! 'আঙুল উপরে উঠছে, নাকি নীচে নামছে...' পোলিং এজেন্টদের TMC-র অসিতের নিদান

টিকিট না পেয়ে একটা সময়ে বেঁকে বসেছিলেন। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন। কিন্তু সে সব ভুলে এবার প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে নেমেছেন অসিত মজুমদার। কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিদায়ী তৃণমূল বিধায়কের।

Advertisement
ছিঃ! 'আঙুল উপরে উঠছে, নাকি নীচে নামছে...' পোলিং এজেন্টদের TMC-র অসিতের নিদানদেবাংশুর প্রচারে অসিত
হাইলাইটস
  • দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে নেমেছেন অসিত মজুমদার
  • বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিদায়ী তৃণমূল বিধায়কের
  • পোলিং এজেন্টদের নিদান দেওয়া নিয়ে বিতর্ক

তাঁকে সরিয়ে এবার দেবাংশু ভট্টাচার্যকে চুঁচুড়া কেন্দ্র থেকে প্রার্থী করেছে দল। প্রথমটায় কিছুটা অসন্তুষ্ট হলেও আপাতত দেবাংশুর হয়েই প্রচার করছেন বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এলাকার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার মন্তব্য করেও বিতর্ক তৈরি করেছেন। এবার ভোটের প্রচারে তাঁর মন্তব্য ঘিরে তৈরি হল শোরগোল। পোলিং এজেন্টদের সরাসরি ভোটারদের আঙুল দেখার নিদান দিলেন তিনি। 

অসিত মজুমদার শুক্রবার দেবাংশুর হয়ে ভোটের প্রচার করতে গিয়েছিলে। একটি প্রচার সভা থেকে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'যাঁরা আমাদের পোলিং এজেন্ট হবেন, শুধু খেয়াল রাখবেন আঙুলটা নীচে আসছে না উপরে উঠছে।' তাঁর সংযোজন, 'আঙুল দেখে বিকেলে বলে দেবেন দাদা এই বুথে এত ভোটে জিতছি। আমার ৩৬১টি বুথ, ৩৬১টি বুথের প্রতিটিতেই ঘাসের উপর জোড়া ফুল পতপত করে উড়বে। দেবাংশুর জয়যাত্রা অব্যাহত থাকবে।'

দেবাংশুকে নিয়ে এলাকায় ঘোরার ফাঁকেই আবার অসিত মজুমদার জানিয়েছেন, রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁক দ্বন্দ্বের অধ্যায় সমাপ্ত হয়েছে। এমনকী, দল বললে তিনি  রচনার সঙ্গে প্রচারেও বেরবেন বলে জানিয়েছেন বিদায়ী বিধায়ক। তিনি চান, রচনাও দেবাংশুর হয়ে প্রচারে নামুন।

প্রসঙ্গত, চুঁচুড়ায় টিকিট না পেয়ে রচনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিদায়ী বিধায়ক। এরপর গত ২৯ মার্চ সাংবাদিক বৈঠক ডেকে হুগলির সাংসদকে বেনজির আক্রমণ করেছিলেন। বলেছিলেন, 'দেবাংশু হারবে যদি রচনা ওর সঙ্গে প্রচারে ঘোরে।' খোলা চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, 'রচনার দম থাকলে নির্দল হয়ে দাঁড়াক। আমিও নির্দল হয়ে দাঁড়াব। যদি না হারাতে পারি, মাথা মুড়িয়ে হুগলি জেলায় ঘুরব। ও দিদির কান ভারী করেছে। তাই দল প্রার্থী করেনি।' টিকিট না পেয়ে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা পর্যন্ত শোনা গিয়েছিল তাঁর মুখে। তবে এখন খোশমেজাজেই দেবাংশুর হয়ে প্রচার চালাচ্ছেন। তবে বিতর্ক যেন পিছু ছাড়েনি অসিত মজুমদারের। 

 

POST A COMMENT
Advertisement