শুভেন্দুর মনোনয়নে যখন ধুমধাম, ফিরহাদ কিন্তু থামেননি, ভোর থেকেই...

শুধু তিনি একাই নন, প্রচারে প্রায় প্রতিদিনই তাঁর সঙ্গে দেখা যাচ্ছে কন্যা প্রিয়দর্শিনী হাকিমকে। বাবার ছায়াসঙ্গী হিসেবে বিভিন্ন এলাকায় জনসংযোগে অংশ নিচ্ছেন তিনিও।

Advertisement
শুভেন্দুর মনোনয়নে যখন ধুমধাম, ফিরহাদ কিন্তু থামেননি, ভোর থেকেই...প্রচারে ফিরহাদ হাকিম।-ফাইল ছবি
হাইলাইটস
  • ভবানীপুরে একদিকে যখন শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা এবং অমিত শাহের রোড শো ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, অন্যদিকে একই সময়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন ফিরহাদ হাকিম।
  • মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যজুড়ে নির্বাচনী সভা ও প্রচারে ব্যস্ত থাকায় তাঁর কেন্দ্রের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ‘ববি’ হাকিম।

ভবানীপুরে একদিকে যখন শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা এবং অমিত শাহের রোড শো ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, অন্যদিকে একই সময়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যজুড়ে নির্বাচনী সভা ও প্রচারে ব্যস্ত থাকায় তাঁর কেন্দ্রের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ‘ববি’ হাকিম।

শুধু তিনি একাই নন, প্রচারে প্রায় প্রতিদিনই তাঁর সঙ্গে দেখা যাচ্ছে কন্যা প্রিয়দর্শিনী হাকিমকে। বাবার ছায়াসঙ্গী হিসেবে বিভিন্ন এলাকায় জনসংযোগে অংশ নিচ্ছেন তিনিও।

বৃহস্পতিবার সকালেই কন্যাকে সঙ্গে নিয়ে প্রচারে নামেন ফিরহাদ। আলিপুর হর্টিকালচার গার্ডেনে মর্নিং ওয়াক করতে আসা মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে উপস্থিত সাধারণ মানুষ, শিল্পপতি ও বিশিষ্টজনদের কাছে মুখ্যমন্ত্রীকে জেতানোর আবেদন জানান। যদিও তিনি বলেন, 'এখানে সবাই মর্নিং ওয়াক করতে আসেন, তাই কোনও রাজনৈতিক আলোচনা করব না।'

তবে কথোপকথনের ফাঁকেই মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় ও জনসংযোগ চালিয়ে যান তিনি। উপস্থিত অনেকেই আশাবাদ ব্যক্ত করেন যে, এবারের নির্বাচনে তৃণমূল ২০৫টির বেশি আসন পেয়ে সরকার গঠন করবে।

সকালের পরও থেমে থাকেননি ফিরহাদ। দুপুরে আবার কন্যাকে নিয়ে ১৭ নম্বর সবজি বাগান লেন ও শঙ্কর বোস রোড এলাকায় বাড়ি বাড়ি প্রচারে দেখা যায় তাঁকে। প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলা, তাঁদের সমস্যার কথা শোনা এবং মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরাই ছিল তাঁর মূল লক্ষ্য।

সব মিলিয়ে, নির্বাচনের আগে ভবানীপুরে তৃণমূলের প্রচারে গতি আনতে সক্রিয় ভূমিকা পালন করছেন ফিরহাদ হাকিম।

 

POST A COMMENT
Advertisement