Election Duty Remuneration: ভোটের ডিউটিতে কত টাকা পাবেন প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররা? ঘোষণা কমিশনের

ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মীরা ভোট পরিচালনা করার জন্য মোট কত টাকা করে পারিশ্রমিক পাবেন? একটি নোটিফেকশন জারি করে ঘোষণা করল নির্বাচন কমিশন। জেনে নিন বিস্তারিত...

Advertisement
ভোটের ডিউটিতে কত টাকা পাবেন প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররা? ঘোষণা কমিশনের
হাইলাইটস
  • ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মীরা কত টাকা করে পাবেন?
  • কত পারিশ্রমিক প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের?
  • ঘোষণা করল নির্বাচন কমিশন

ইতিমধ্যেই ভোটের ডিউটি পেতে শুরু করেছেন রাজ্য সরকারি কর্মীরা। এ বছর ভোটকর্মীদের ভাতা বৃদ্ধির কথাও ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এবার নোটিফিকেশন জারি করে জানাল হল, কত টাকা করে পারিশ্রমিক পাবেন প্রিসাইডিং অফিস, পোলিং অফিসাররা। 

> ৩ দিন ট্রেনিং হবে প্রিসাইডিং অফিসারদের। একদিন ভোটের জিনিসপত্র আনতে যেতে হবে নির্দিষ্ট সেন্টারে। এর জন্য ৫০০ টাকা প্রতিদিন অথবা এককালীন ২ হাজার টাকা পারিশ্রমিক পাবেন। 

> প্রথম পোলিং অফিসার ৩ দিনের ট্রেনিংয়ে ৪০০ টাকা করে পাবেন অথবা এককালীন ১ হাজার ৬০০ টাকা পাবেন। তাঁদের একদিন ভোটের জিনিসপত্র আনতে যেতে হবে নির্দিষ্ট সেন্টারে।

> দ্বিতীয় পোলিং অফিসার ২ দিনের ট্রেনিং করবেন। একদিন ভোটের জিনিসপত্র আনতে যেতে হবে নির্দিষ্ট সেন্টারে। এর জন্য প্রতিদিন ৪০০ টাকা করে অথবা এককালীন ১ হাজার ৬০০ টাকা পাবেন। 

> প্রিসাইডিং অফিসারদের ভোটের ডিউটির জন্য ৫০ টাকা ফোনের খরচ দেওয়া হবে। 

> রিজার্ভড পোলিং অফিসারকেও ট্রেনিংয়ের জন্য ৪০০ টাকা প্রতিদিন দেওয়া হবে। যদি তাঁকে পোলিং ডিউটি দেওয়া হয় তবে সেদিনের জন্যও ৪০০ টাকা পাবেন। 

> নাইট ডিউটি করতে হবে ৫০০ টাকা করে পাবেন ভোটকর্মীরা।

> ১৭০ টাকা বরাদ্দ করা হয়েছে দিন প্রতি খাবারের খরচ হিসেবে। হয় টিফিন প্যাকেট দেওয়া হবে ভোটকর্মীদের। নয় খাবার কেনার জন্য হাতে ওই টাকাই দেওয়া হবে। 

>  জেলা নির্বাচনী আধিকারিকের দফতরে দ্বিতীয় দিন ডিউটিতে যোগ দিতে গেলে মিলবে অতিরিক্ত ৫০০ টাকা। 

> ট্রেনারদের দেওয়া হবে ৫০০ টাকা। একদিনের বেশি ট্রেনিং হলেও ১ হাজার ৫০০ টাকার বেশি হওয়া উচিত নয়। 

> ভোটের কাজ ছাড়াও ভোটের দিন বুথে অন্যান্য কাজের জন্য নিযুক্ত কর্মীরা পাবেন দিন প্রতি ৩৫০ টাকা। দেওয়া হবে ১৭০ টাকার টিফিন প্যাকেট অথবা নগদ ১৭০ টাকা। 

উল্লেখ্য, এত দিন প্রিসাইডিং অফিসার এবং গণনা পর্যবেক্ষকেরা দৈনিক ৩৫০ টাকা পারিশ্রমিক পেতেন। এ বার তাঁদের পারিশ্রমিক বেড়ে হচ্ছে ৫০০ টাকা অথবা এককালীন ২০০০ টাকা। পোলিং অফিসারদের দৈনিক পারিশ্রমিক ২৫০ টাকা থেকে বেড়ে ৪০০ হল। র্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজে নিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদেরও পারিশ্রমিক বাড়ানো হল।  পারিশ্রমিক বাড়ছে ফ্লাইং স্কোয়াডের সদস্য, মাইক্রো অবসার্ভার এবং ভিডিয়ো মাধ্যমে নজরদারি চালানো ভোটকর্মীদেরও।

Advertisement

 

POST A COMMENT
Advertisement