জনগণনার কাজজনগণনার প্রস্তুতির অংশ হিসেবে ভারত সরকার একটি স্বগণনা (Self Enumeration) প্রক্রিয়া চালু করেছে। যার মাধ্যমে নাগরিকরা অনলাইনে নিজেদের পরিবারের তথ্য জমা দিতে পারবেন। এতে প্রক্রিয়াটি আরও দ্রুত, নির্ভুল ও সুবিধাজনক হয়েছে। ১৫ এপ্রিল শেষ তারিখ হওয়ায় নাগরিকদের নির্ধারিত সময়ের আগেই এটি সম্পন্ন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

স্টেপ বাই স্টেপ প্রক্রিয়াটি জেনে নিন
> প্রথমে সরকারি গণনা পোর্টালে যান ( official self-enumeration portal)। সেখানে নীচে স্ক্রল করে 'How to do Self enumeration' অপশনে ক্লিক করুন। এরপর রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন করুন এবং ক্যাপচা কোড লিখুন। যাচাই সম্পন্ন হলে ওয়েলকাম পেজে অটোমেটিক্যালি পৌঁছে যাবেন।
> ওয়েলকাম পেজে পরিবারের প্রধানের নাম ও মোবাইল নম্বর লিখতে হবে। ইমেল আইডি দেওয়া বাধ্যতামূলক নয়। তথ্য জমা দেওয়ার পর মোবাইলে একটি OTP যাবে। সেটি বসিয়ে পছন্দের ভাষা বেছে নিতে হবে।
> ঠিকানা নিশ্চিত করতে জেলা, পিন কোড এবং এলাকার নাম লিখুন। সব তথ্য পূরণ করে 'Save and Next' ক্লিক করুন।
> বাড়ির মেঝে, দেওয়াল ও ছাদ তৈরির উপকরণ জানাতে হবে। বাড়ির অবস্থা সঠিক ভাবে অপশন নির্বাচন করে সেভ করতে হবে
> এরপর বসাতে হবে মোট সদস্য সংখ্যা, লিঙ্গভিত্তিক সদস্য সংখ্যা।
> বাড়িতে থাকা মৌলিক সুবিধাগুলি সম্পর্কে জানতে চাওয়া হবে, যেমন— বিদ্যুৎ আছে কি না, টয়লেট ও স্নানের সুবিধা আছে কি না, রান্নার জ্বালানির ধরন।
> এছাড়াও টিভি, রেডিও, ইন্টারনেট বা স্মার্টফোন আছে কি না। মোটরসাইকেল বা গাড়ি আছে কি না সেটাও জানাতে হবে। কোন ধরনের খাবার খাওয়া হয়, সেটিও জানাতে হবে।
> শেষে একটি প্রিভিউ পেজে সব তথ্য দেখানো হবে। ভাল করে যাচাই করে 'Final Submit' অপশনে ক্লিক করতে হবে। জমা দেওয়ার পর স্বগণনা প্রক্রিয়া সম্পন্ন হবে এবং একটি কনফার্মেশন মেসেজ আসবে।
স্বগণনা নাগরিকদের সরাসরি জনগণনায় অংশ নেওয়ার সুযোগ দেয়, ফলে তথ্য সংগ্রহ আরও নির্ভুল হয় এবং গণনাকারীদের বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন কমে। এটি একটি আধুনিক ও ডিজিটাল জনগণনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই শেষ সময়ের ঝামেলা এড়াতে যত দ্রুত সম্ভব এটি সম্পন্ন করা উচিত বলে জানাচ্ছে সরকার।