ভোটের জন্য এপ্রিলে মদ ও বার বন্ধ থাকবে, কত দিন? আবগারি দফতর জানাল

নির্দেশিকা অনুযায়ী, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম বলছে, যে এলাকায় ভোট হবে, সেখানে ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই মদের দোকান বন্ধ রাখতে হবে।

Advertisement
ভোটের জন্য এপ্রিলে মদ ও বার বন্ধ থাকবে, কত দিন? আবগারি দফতর জানাল
হাইলাইটস
  • চলতি মাসেই ভোট, রাজ্যে কবে কোথায় মদের দোকান ও পানশালা বন্ধ থাকবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে আবগারি দফতর।
  • নির্বাচন এবার দু’দফায় হবে, ২৩ ও ২৯ এপ্রিল। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সমস্ত এলাকায় ওই দিনগুলিতে ভোটগ্রহণ হবে, সেখানে মদের দোকান, বার ও পানশালা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

চলতি মাসেই ভোট, রাজ্যে কবে কোথায় মদের দোকান ও পানশালা বন্ধ থাকবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে আবগারি দফতর।

নির্বাচন এবার দু’দফায় হবে, ২৩ ও ২৯ এপ্রিল। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সমস্ত এলাকায় ওই দিনগুলিতে ভোটগ্রহণ হবে, সেখানে মদের দোকান, বার ও পানশালা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। শুধু ভোটের দিনই নয়, ফল ঘোষণার দিন অর্থাৎ ৪ মে-তেও গোটা রাজ্য জুড়েই এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নির্দেশিকা অনুযায়ী, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম বলছে, যে এলাকায় ভোট হবে, সেখানে ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই মদের দোকান বন্ধ রাখতে হবে।

সেই হিসেবে, প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। ওইদিন উত্তরবঙ্গ-সহ মোট ১৫২টি আসনে নির্বাচন হবে। ফলে সংশ্লিষ্ট জেলাগুলিতে ২১ এপ্রিল সন্ধে ৬টা থেকে শুরু করে ২৩ এপ্রিল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সব মদের দোকান ও বার বন্ধ থাকবে।

একইভাবে, দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল, যেখানে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সেই কারণে ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলিতে মদের দোকান ও পানশালা বন্ধ রাখা হবে।

এছাড়াও, যদি কোনও কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রয়োজন হয়, সেখানেও একই নিয়ম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে প্রশাসনের দাবি।

 

POST A COMMENT
Advertisement