'হায়দরাবাদ থেকে কয়েকজন উড়ে এল...' মালদার ঘটনায় নাম না-করে ওয়েইসিদের টার্গেট মমতার

ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। গতকাল সন্ধ্যাবেলায় মালদার কালিয়াচকে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন বিচার বিভাগীয় অফিসাররা।

Advertisement
'হায়দরাবাদ থেকে কয়েকজন উড়ে এল...' মালদার ঘটনায় নাম না-করে ওয়েইসিদের টার্গেট মমতারমালদার ঘটনায় নাম না করেই হুমায়ুন-ওয়েইসি জোটকে নিশানা মমতার
হাইলাইটস
  • সাগরদীঘির জনসভায় মালদার ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা।
  • মমতা নিশানা করেন AIMIM ও AJUP-এর জোটকেও।
  • ‘হায়দরাবাদ’ ও ‘গদ্দার’ শব্দ সচেতন ভাবেই ব্যবহার করলেন মমতা।

ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সরগরম হয়ে উঠছে রাজ্য। গতকাল সন্ধ্যাবেলায় মালদার কালিয়াচকে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন বিচার বিভাগীয় অফিসাররা। পাশাপাশি NH12-ও অবরোধ করা হয়। ঘটনা ঘিরে  রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সেই ইস্যুতেই নাম না করে হুমায়ুন-ওয়েইসি জোটকে নিশানা করলেন মমতা।

আজ দুপুরে মুর্শিদাবাদের সাগরদীঘির ধুমুর পাহাড়ের জনসভায় মমতা বন্দ্য়োপাধ্যায় জানান SIR-এর নাম বাতিলের প্রতিবাদ হবে, তবে তা হবে শান্তিপূর্ণ উপায়েই। কাউকে প্ররোচনায় পা না দিতে অনুরোধ করে মমতা নিশানা করেন AIMIM ও AJUP-এর জোটকেও।

মমতা বলেন, "হায়দরাবাদ থেকে কেউ উড়ে এল আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করল, বিচারকদের ঘেরাও করল। তার ফলাফলটা কী হল?...এটা বিজেপির গেমপ্ল্যান। এখানকার নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতি শাসন জারি করা। আপনারা কি সেটা চান?"

এরপরই মমতার আর্জি, "যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে দয়া করে কোনও প্ররোচনায় পা দেবেন না। কোনও উত্তেজনায় পা দেবেন না। কোনও বিচারকদের কাছে গিয়ে ঝামেলা করবেন না। কারও কথায় এই সব করবেন না। কিছু লোক বিজেপির টাকায় হায়দরাবাদ থেকে উড়ে এসেছে, আর এখানে টাকা নিয়ে বাংলায় আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে।"

উল্লেখ্য বিষয় হল, এবার বাংলার ভোটে জোট বেঁধে লড়ছে আসাদউদ্দিন ওয়েইসির AIMIM ও হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)। এই আসাদউদ্দিন ওয়েইসি মূলত হায়দরাবাদের রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর সঙ্গে জোট বেঁধে হুমায়ুন বাংলার মুসলিম ভোটে থাবা বসাতে পারে, এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিন সেই দিকে নজর রেখেই মমতা বন্দ্য়োপাধ্যায় সচেতন ভাবেই ‘হায়দরাবাদ’ ও ‘গদ্দার’ শব্দ ব্যবহার করেছেন বলে নিশানা করছেন মুখ্যমন্ত্রী।


 
POST A COMMENT
Advertisement