Mamata Banerjee on Congress: SIR প্রতিবাদে কংগ্রেসকে ডেকেও পাশে পাননি মমতা, বড় দাবি, কী বলছে কংগ্রেস?

'কংগ্রেস দল তোমাদের অনেকবার বলেছিলাম যে চল একসাথে ইলেকশন কমিশনে গিয়ে প্রতিবাদ করি। তোমরা তো যাওনি সেদিন।' এভাবেই মানিকচকের জনসভা থেকে কংগ্রেসকে সরাসরি আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

Advertisement
SIR প্রতিবাদে কংগ্রেসকে ডেকেও পাশে পাননি মমতা, বড় দাবি, কী বলছে কংগ্রেস?'কংগ্রেসকে অনেকবার বলেছিলাম, একসাথে প্রতিবাদ করি,' মালদায় বিস্ফোরক মমতা
হাইলাইটস
  • মানিকচকের জনসভা থেকে কংগ্রেসকে সরাসরি আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
  • ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি।
  • মমতা বলেন, মানুষের বিপদের সময়ে পাশে না দাঁড়িয়ে কংগ্রেস শুধুমাত্র নির্বাচনের সময় প্রার্থী দেয়।

Mamata Banerjee on Congress: 'কংগ্রেস দল তোমাদের অনেকবার বলেছিলাম যে চল একসাথে ইলেকশন কমিশনে গিয়ে প্রতিবাদ করি। তোমরা তো যাওনি সেদিন।' এভাবেই মানিকচকের জনসভা থেকে কংগ্রেসকে সরাসরি আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি। এমনই আবহে কংগ্রেসকে রীতিমতো তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। 

মমতা বলেন, মানুষের বিপদের সময়ে পাশে না দাঁড়িয়ে কংগ্রেস শুধুমাত্র নির্বাচনের সময় প্রার্থী দেয়। বলেন, 'আজকে ইলেকশনে ক্যান্ডিডেট দিয়ে জিতবে, আর মানুষের বিপদের দিনে সঙ্গে থাকবে না।' শুধু তাই নয়, কংগ্রেসের বিরুদ্ধে এরাজ্যে বিজেপির সঙ্গে সমঝোতারও অভিযোগ তোলেন মমতা। বলেন, 'এবারের ভোট একটা ভোটও অন্য কোনও পার্টিকে দেবেন না। লোকসভা ইলেকশনে এখান থেকে দু'টো সিট; একটা কংগ্রেস আর একটা বিজেপি জিতেছে ভাগাভাগি করে নিয়ে। এরা বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলে বাংলায়। আমি পরিষ্কার বলে যাচ্ছি এই ভুলটা করবেন না।'

কংগ্রেসের প্রতিক্রিয়া
এই বিষয়ে bangla.aajtak.in-কে কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী বলেন, 'উনি মিথ্যা কথা বলছেন। বিহারে রাহুল গান্ধাীই প্রথম SIR-এর বিরুদ্ধে সরব হয়েছিলেন। শুভঙ্কর সরকার প্রথম আইনি পথে হেঁটেছিলেন। পরে উনি কালো কোট পরে দিল্লিতে নাটক করলেন। উনি যা বলছেন সম্পূর্ণ অসত্য।'

কার কার নাম বাদ? প্রশ্ন করতেই উঠল বহু মানুষের হাত
এদি সভায় মমতা সরাসরি প্রশ্ন করেন, 'কার কার নাম কাটা গিয়েছে?' বহু মানুষের হাত উঠতেই তিনি রীতিমতো চমকে ওঠেন। হাত তুলে থাকা মানুষদের ভিডিও তুলতে বলেন।

বহু মানুষের হাত উঠতেই তিনি রীতিমতো চমকে ওঠেন।
বহু মানুষের হাত উঠতেই তিনি রীতিমতো চমকে ওঠেন।



মমতা বলেন, পরিকল্পিতভাবে সংখ্যালঘু, তফসিলি জাতি ও আদিবাসী ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, 'দিল্লি থেকে বসে দেখে দেখে সংখ্যালঘুদের ভোট বাদ দিয়েছে। কোথাও তপশিলি, কোথাও আদিবাসীদের ভোট কাটা হয়েছে।'

এরপরই দলীয় নেতৃত্বকে বিশেষ নির্দেশ দেন মমতা। শুধু প্রচার নয়, বাদ পড়া ভোটারদের নাম তোলায় জোর দিতে বলেন। ট্রাইবুনালে আবেদন করার পরামর্শ দেন। প্রয়োজনে আইনি সহায়তার আশ্বাসও দেন তৃণমূল নেত্রী। 

Advertisement

POST A COMMENT
Advertisement