Mamata Banerjee: মালদায় কত নাম বাদ? মমতা 'হাত তুলুন' বলতেই যা ঘটল, VIRAL

SIR ইস্যুতে বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় জিগ্গেস করলেন, এই সভায় উপস্থিত কতজনের নাম বাদ গিয়েছে? তারপরেই দেখা গেল, প্রচুর মানুষ হাত তুললেন। দৃশ্যতই চমকে গেলেন মমতা।

Advertisement
মালদায় কত নাম বাদ? মমতা 'হাত তুলুন' বলতেই যা ঘটল, VIRALমানিকচকের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • মালদায় বেছে বেছে মুসলিমদের ভোট কাটা হয়েছে
  • দৃশ্যতই চমকে গেলেন মমতা
  • অমিত শাহকে চ্যালেঞ্জ জানালেন মমতা 

SIR নিয়ে মালদার মানিকচকের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাত্‍ শনিবার মানিকচকে মমতা ফের দাবি করলেন, মালদায় বেছে বেছে মুসলিমদের ভোট কাটা হয়েছে। 

দৃশ্যতই চমকে গেলেন মমতা

SIR ইস্যুতে বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় জিগ্গেস করলেন, এই সভায় উপস্থিত কতজনের নাম বাদ গিয়েছে? তারপরেই দেখা গেল, প্রচুর মানুষ হাত তুললেন। দৃশ্যতই চমকে গেলেন মমতা। বললেন, 'এই ছবিটা ভাল করে তোলো। ভিডিও করো। তাহলে ভোট দেবে কে? BJP? সব ভোটাধিকার কেড়ে নেবেন মানুষের? বিজেপির দালালি করতে গিয়ে গণতন্ত্রের নামে বিদ্রুপ করছেন! হামটি ডাম্পটি শয়তানের দল, অত্যাচারী সরকার, দুরাচারী, স্বৈরাচারী সরকার, দিল্লিতে আর নেই দরকার। যাদের নাম কেটেছে, আমি দলের নেতাদের অনুরোধ করব, শুধু নির্বাচনে প্রচার করলে হবে না। মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি আছে। দিল্লি থেকে বসে বেছে বেছে সংখ্যালঘুদের ভোট বাদ দিয়েছে। কোথাো আদিবাসী ভোট বাদ দিয়েছে। আগুন লাগলে একজন হিন্দুর বাড়িতে লাগবে, আর পাশের মুসলমানের বাড়িতে লাগবে না, এটা হতে পারে না! বিজেপি কোনও ধর্ম বিশ্বাস করে না। ওদের একটাই ধর্ম, দাঙ্গা ও মানুষ মারা।'

মমতার সভায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা হাত তুললেন
মমতার সভায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা হাত তুললেন

 অমিত শাহকে চ্যালেঞ্জ জানালেন মমতা 

এরপরেই অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন, 'অমিত শাহকে চ্যালেঞ্জ জানাচ্ছি, ক্ষমতা থাকলে এইখানে দাঁড়িয়ে মিটিং করে যাদের নাম কেটেছে, তাদের সঙ্গে দেখা করে কথা বলুন! আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে করে নির্দেশ দেন, মুসলিম দেখলেই মালদায় ভোট কাটো। মুর্শিদাবাদে ভোট কাটো, তেহট্টে ভোট কাটো, এমনকী আমার কেন্দ্রেও দেড়খানা ওয়ার্ডে ভোট কেটে দিয়েছে ৪০ হাজার ভোট। সব নেতাদের বলছি, যাদের যাদের নাম কেটেছে,তাঁদের নাম আগে ট্রাইব্যুনালে নিয়ে যান।' 

বস্তুত, সম্প্রতি মালদাতেই বিচার বিভাগীয় অফিসারদের ঘেরাও করার ঘটনা ঘটেছে। মমতার অভিযোগ, মালদা,মুর্শিদাবাদে বেছে বেছে মুসলমান সম্প্রদায়ের নাম বাদ গিয়েছে। সেই মালদাতেই এদিন জনসভায় কেন্দ্রীয় সরকারকে এসআইআর নিয়ে ফের নিশানা করলেন তৃণমূল নেত্রী। মালদার আমের প্রসঙ্গ তুলে বললেন, 'যখন আপনারা নিজেদের বাগানের আম পাঠান, সকলকে ভাগ করে দিই। যাদের টাকা নেই, তাদের দিই। বাড়িতে তিনটে আমগাছ পুঁতেছি। আম, তুলসি, সব গাছ ভালবাসি। গাছের মধ্যে প্রাণ আছে, বিশ্বাস আছে। ভালোবাসা আছে।'

Advertisement

POST A COMMENT
Advertisement