'দল থেকে সাসপেন্ড করা হবে', সামশেরগঞ্জের সভা থেকে বিদ্রোহীদের কড়া বার্তা মমতার

সামশেরগঞ্জে এগ্রিকালচারাল ডিরেক্টর ফিল্ডের জনসভায় একাধিক বক্তব্য রাখলেন মমতা। বিজেপিকে আক্রমণ শানানোর পাশাপাশি, এদিন নাম না করে 'বিদ্রোহী' মণিরুল ইসলামকে নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো।

Advertisement
'দল থেকে সাসপেন্ড করা হবে', সামশেরগঞ্জের সভা থেকে বিদ্রোহীদের কড়া বার্তা মমতারবিদ্রোহীদের কড়া বার্তা মমতার
হাইলাইটস
  • রবিবার ছুটির দিনেও ভোটমুখী বাংলায় চলছে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার।
  • মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
  • নাম না করে 'বিদ্রোহী' মণিরুল ইসলামকে নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো।

রবিবার ছুটির দিনেও ভোটমুখী বাংলায় চলছে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। আজ মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নির্বাচনী প্রচার সারলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এগ্রিকালচারাল ডিরেক্টর ফিল্ডের জনসভায় একাধিক বক্তব্য রাখলেন মমতা। বিজেপিকে আক্রমণ শানানোর পাশাপাশি, এদিন নাম না করে 'বিদ্রোহী' মণিরুল ইসলামকে নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো।

ঘাসফুল শিবির থেকে টিকিট না পেয়ে ছাব্বিশের ভোটে কংগ্রেসের হয়ে গতকালই মনোনয়ন পত্র জমা করেছেন ফরাক্কার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। মমতা এদিন সামশেরগঞ্জ থেকে বলেন, "ফরাক্কায় যাকে আমরা টিকিট দিইনি, শুনেছি তিনি নাকি দাঁড়িয়েছেন। তাঁকে আমি আবেদন করব তিনি দলের স্বার্থে মনোনয়ন পত্র তুলে নিন। আর না তুললে তাঁকে দল থেকে সাসপেন্ড করা হবে। আমি চেয়ারম্যান খলিলুর রহমান সাহেবকে বলে যাচ্ছি।"

মমতা আরও বলেন, "সবাইকে টিকিট দেওয়া সম্ভব না। একটা সিটে একজনকেই টিকিট দেওয়া যাবে। যারা মানুষের স্বার্থে থাকবেন তাঁরা টিকিট পাবেন। সম্মানের সঙ্গে দল করলে সবাইকে তাঁদের জায়গা ফিরিয়ে দেওয়া হবে।"

উল্লেখ্য, শনিবার মনিরুল ইসলাম জঙ্গিপুর মহকুমা শাসকের দফতরে গিয়ে কংগ্রেসের হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। যদিও হাত শিবিরের এই কেন্দ্রের প্রার্থী হিসেবে প্রথম পছন্দ মাহাতাব শেখ। কিন্তু তাঁর নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে। তাই সেই জায়গায় মনিরুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন। যদিও তিনি জানিয়েছেন, যদি কংগ্রেস প্রার্থীর নাম ভোটার তালিকায় চলে আসে, তবে তিনি নির্দলের হয়ে লড়াই করবেন।

অন্যদিকে, এদিন মঞ্চ থেকে দুয়ারে স্বাস্থ্য  ও কৃষকদের জন্য আলাদা বাজেট করা হবে বলেও জানান মমতা বন্দ্য়োপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলেন, দুয়ারে স্বাস্থ্যের আওতায় চিকিৎসক, নার্স ও প্যারা মেডিক্যাল স্টাফরা ব্লকে আসবে। ব্লকে ব্লকে ক্যাম্প করে হবে চিকিৎসা। সেই ক্যাম্পেই হবে এক্স রে, স্ক্যান ও নানা শারীরিক পরীক্ষা। অনেকটা দুয়ারে সরকার-এর ধাঁচেই এই 'দুয়ারে স্বাস্থ্য' চালু করা হবে বলে জানান তিনি।

Advertisement

POST A COMMENT
Advertisement