WB Politics News: কলকাতা আক্রমণের হুমকি পাকিস্তানের, 'কেন কিছু বললেন না?' মোদীকে নিশানা মমতার

'পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কলকাতায় হামলার কথা বললেও তাতে প্রধানমন্ত্রী চুপ কেন?' প্রশ্ন মমতার। সোমবার নদিয়ার নাকাশীপাড়ায় সভা করেন মুখ্যমন্ত্রী।

Advertisement
কলকাতা আক্রমণের হুমকি পাকিস্তানের, 'কেন কিছু বললেন না?' মোদীকে নিশানা মমতার সোমবার নদিয়ার নাকাশীপাড়ায় সভা করেন মুখ্যমন্ত্রী।
হাইলাইটস
  • 'পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কলকাতায় হামলার কথা বললেও তাতে প্রধানমন্ত্রী চুপ কেন?' প্রশ্ন মমতার।
  • বলেন, 'আমরা কোনও দেশকে শত্রু মনে করি না।'
  • মুখ্যমন্ত্রীর প্রশ্ন, 'কেন বললেন না যে উই উইল টেক স্ট্রং অ্যাকশন?'

'পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কলকাতায় হামলার কথা বললেও তাতে প্রধানমন্ত্রী চুপ কেন?' প্রশ্ন মমতার। সোমবার নদিয়ার নাকাশীপাড়ায় সভা করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'আমরা কোনও দেশকে শত্রু মনে করি না। আমরা সবার সঙ্গেই সারা বিশ্বে ভাল সম্পর্ক রাখতে চাই। বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যখন বলে, কলকাতাকে টার্গেট করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন গতকাল বাংলায় এসে বললেন না? কেন বললেন না যে উই উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ, ব্লুপ্রিন্ট রেডি? আরেকটা পহেলগাঁও? ইলেকশনের আগে? লোক দেখানো? ছদ্মবেশী খেলা?'

মুখ্যমন্ত্রীর অভিযোগ, দেশের নিরাপত্তা নিয়ে এত বড় হুমকির পরেও কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কোনও স্পষ্ট বার্তা আসেনি।  

কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করে মমতা বলেন, 'কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে এ কথা? তদন্ত চাই। কারা বলিয়েছে?'

পাশাপাশি তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে কোনওভাবেই এই ধরনের হুমকি মেনে নেওয়া হবে না। তাঁর কথায়, 'কলকাতাকে যদি কেউ টার্গেট করার কথা কেউ বলে, নাগরিক হিসেবে আমরা মানব না। সারা দেশকে অ্যাটাক করার কথা বললেও যেমন মানব না।'

নদিয়ার মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের উন্নয়ন, একাধিক প্রকল্প এবং স্থানীয় প্রার্থীদের সমর্থনে প্রচারের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ইস্যুকেও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।  

এদিন ভোটের আগে বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার এবং বাহিনী মোতায়েন নিয়েও তোপ দাগেন। তাঁর অভিযোগ, বাংলাকে রাজনৈতিক ভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে।

POST A COMMENT
Advertisement