Advertisement

PM Modi Coochbehar Live: তৃণমূল SIR-এর বিরোধিতা করছে, যাতে অনুপ্রবেশকারীরা ধরা না পড়ে: মোদী

Aajtak Bangla | কোচবিহার | 05 Apr 2026, 5:17 PM IST

Narendra Modi Bengal rally: রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। অন্যদিকে একই দিনে মুর্শিদাবাদে একাধিক কর্মসূচি সারলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কোচবিহারের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।কোচবিহারের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi Bengal rally: রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। অন্যদিকে একই দিনে মুর্শিদাবাদে একাধিক কর্মসূচি সারলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক শক্তির এই সমান্তরাল কর্মসূচি ঘিরে উত্তেজনা তুঙ্গে।

বিজেপি শিবির এই সভাকে ‘পরিবর্তনের সূচনা’ হিসেবে তুলে ধরছে। দলের দাবি, সিন্ডিকেট রাজ ও কাটমানি সংস্কৃতির অবসান ঘটিয়ে উন্নয়ন ও নিরাপত্তার নতুন বার্তা দিতেই এই সভা। কোচবিহারের সভা থেকে প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ইস্যু তুলে ধরতে পারেন বলে সূত্রের খবর। এই সভার পর রাজ্যজুড়ে একাধিক জনসভা ও রোড শোর মাধ্যমে প্রচার আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে বিজেপি নেতৃত্ব।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কোচবিহারে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে (Coochbehar BJP campaign)। বিজেপির তরফে জানানো হয়েছে, জেলার ৪৩টি মণ্ডল থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থককে সভায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। যদিও এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, ভিড় বাড়াতে অন্য রাজ্য থেকেও লোক আনার চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রীর বিকেল ৪টে নাগাদ কোচবিহারের সভায় পৌঁছনোর কথা। দিল্লি থেকে হাসিমারা এয়ারবেসে নেমে সেখান থেকে হেলিকপ্টারে সভাস্থলে যাবেন। এই সভার রাজনৈতিক গুরুত্ব নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্য বিজেপি নেতৃত্ব। তাঁদের মতে, উত্তরবঙ্গেই অতীতে ভাল ফল করেছে দল। তাই সেখানে সভা স্ট্র্যাটেজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোচবিহার সভার LIVE UPDATE-এর জন্য নজর রাখুন আমাদের এই লাইভ ব্লগে।

5:16 PM(4 hours ago)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: তৃণমূল SIR-এর বিরোধিতা করছে, যাতে এখানে অনুপ্রবেশকারীরা ধরা না পড়ে

Posted by :- Soumick Majumdar

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: তৃণমূল SIR-এর বিরোধিতা করছে, যাতে এখানে অনুপ্রবেশকারীরা ধরা না পড়ে। অন্যদিকে সিএএ-এর বিরোধিতা করে যাতে হিন্দুরা আশ্রয় না পান আর এই অবৈধ অনুপ্রবেশকারীরা নাগরিকত্ব পান।

5:14 PM(4 hours ago)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: TMC সরকার কৃষকদের কথা ভাবে না

Posted by :- Soumick Majumdar

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: কৃষকরা রোজ মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেন। আলুর রেকর্ড উৎপাদন করেন। কিন্তু ফসল বিক্রির সময় তাঁরা দাম পান না। কারণ TMC সরকার আপনাদের কথা ভাবে না। এখানে কোল্ড স্টোরেজ নেই। আলু কিনে নেওয়ারও ব্যবস্থা নেই। তাই ফসল নষ্ট হয়ে যায়। কৃষকদের লোকসান হয়। 

4:59 PM(4 hours ago)

'ভয় না পেয়ে ভোট দিন, তৃণমূলের পাপের হিসাব করা হবে', কোচবিহারে মোদী

Posted by :- Soumick Majumdar

'ভয় না পেয়ে ভোট দিন, তৃণমূলের পাপের হিসাব করা হবে', কোচবিহারে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4:47 PM(4 hours ago)

'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার', স্লোগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Posted by :- Soumick Majumdar

'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার', স্লোগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি আরও বলেন, 'আমি আজ হেলিকপ্টার থেকে নামলাম, যাঁরাই আমাকে নিতে এসেছিলেন, তাঁরা সবাই বলেই চলেছেন যে আরে মোদীজি জিতে যাব। আসার পথে যে পরিবেশ দেখলাম, তাতে তাবড় তাবড় রোড শো-ও ফিকে লাগবে।'

Advertisement
4:37 PM(4 hours ago)

'যিনি অসম্ভবের মধ্যে সম্ভবের স্বপ্ন দেখাতে পারেন'

Posted by :- Soumick Majumdar

যিনি অসম্ভবের মধ্যে সম্ভবের স্বপ্ন দেখাতে পারেন, তাঁর নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: শমীক ভট্টাচার্য।

4:35 PM(4 hours ago)

নরেন্দ্র মোদীকে উত্তরীয় দিয়ে অভ্যর্থনা জানালেন শমীক

Posted by :- Soumick Majumdar

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উত্তরীয় দিয়ে অভ্যর্থনা জানালেন শমীক ভট্টাচার্য্য। 

4:29 PM(5 hours ago)

কনভয় রওনা দিয়েছে কোচবিহারের রাসমেলা ময়দানের

Posted by :- Soumick Majumdar

প্রধানমন্ত্রীর কনভয় রওনা দিয়েছে কোচবিহারের রাসমেলা ময়দানের উদ্দেশে।

4:20 PM(5 hours ago)

এর আগে ১৪ মার্চ ব্রিগেডে জনসভা করেছিলেন

Posted by :- Soumick Majumdar

এর আগে ১৪ মার্চ ব্রিগেডে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে এটিই প্রধানমন্ত্রীর দ্বিতীয় নির্বাচনী প্রচার সংক্রান্ত সফর। এদিনের সভা থেকে তিনি বঙ্গবাসী ও বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সকলে। 

4:19 PM(5 hours ago)

নির্বাচন ঘোষণা হওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গে

Posted by :- Soumick Majumdar

নির্বাচন ঘোষণা হওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গে প্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছতে চলেছেন সভায়।

Advertisement
3:58 PM(5 hours ago)

বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে

Posted by :- Soumick Majumdar

প্রধানমন্ত্রীর সভা ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। Image

3:54 PM(5 hours ago)

আর কিছুক্ষণের মধ্যেই কোচবিহারে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Posted by :- Soumick Majumdar

আর কিছুক্ষণের মধ্যেই কোচবিহারে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পোস্ট করলেন X-এ। 

Advertisement