PM Modi Coochbehar: মোথাবাড়ি থেকে SIR, কোচবিহারে যা-যা বললেন প্রধানমন্ত্রী, ১০ পয়েন্টে পড়ুন

PM Modi Coochbehar Highlights: রবিবার উত্তরবঙ্গের কোচবিহারের রাসমেলা ময়দান থেকে TMC-র বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)।

Advertisement
মোথাবাড়ি থেকে SIR, কোচবিহারে যা-যা বললেন প্রধানমন্ত্রী, ১০ পয়েন্টে পড়ুনTMC-র বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)।
হাইলাইটস
  • রাসমেলা ময়দান থেকে TMC-র বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)।
  • বাংলায় ব্রিগেডের পর নির্বাচনী মরসুমে এটিই তাঁর দ্বিতীয় জনসভা।
  • বাংলার রাজনীতি, সংস্কৃতি এবং ভবিষ্যৎ নিয়ে একাধিক ইস্যু তুলে ধরলেন।

PM Narendra Modi Cooch Behar Rally Highlights: রবিবার উত্তরবঙ্গের কোচবিহারের রাসমেলা ময়দান থেকে TMC-র বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। বাংলায় ব্রিগেডের পর নির্বাচনী মরসুমে এটিই তাঁর দ্বিতীয় জনসভা। এদিন প্রধানমন্ত্রী বার্তা সংক্ষিপ্ত হলেও বেশ তীক্ষ্ণ ছিল। বাংলার রাজনীতি, সংস্কৃতি এবং ভবিষ্যৎ নিয়ে একাধিক ইস্যু তুলে ধরলেন। আসুন এক নজরে তাঁর ভাষণের মূল ১০টি দিক জেনে নেওয়া যাক, 

১. মালদা প্রসঙ্গে সরব
এদিন মালদার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'মালদায় যা ঘটেছে, তা খুবই উদ্বেগজনক। বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠছে। বিচারকরা যেখানে নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ হবেন?'

২. SIR ইস্যুতে আক্রমণ
মোদী বলেন, 'SIR নিয়ে যে ভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা বাংলার মানুষের সঙ্গে প্রতারণা। সত্যকে চাপা দিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে। তৃণমূল SIR-এর বিরোধিতা করছে, যাতে এখানে অনুপ্রবেশকারীরা ধরা না পড়ে। অন্যদিকে সিএএ-এর বিরোধিতা করে যাতে হিন্দুরা আশ্রয় না পান আর এই অবৈধ অনুপ্রবেশকারীরা নাগরিকত্ব পান।'

৩. কৃষকদের নিয়ে বার্তা
কৃষকদের প্রসঙ্গে তাঁর বক্তব্য, 'বাংলার কৃষকরা পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা কৃষকদের শক্তি বাড়াতে চাই।'

৪. 'বিদায়ের সিদ্ধান্ত'
মোদী দাবি করেন, 'বাংলার মানুষ ঠিক করে ফেলেছে; যারা এই মাটির পরিচয় বদলাতে চায়, তাদের বিদায় দেওয়ার সময় এসে গিয়েছে।'

৫. 'বাংলার পরিচয়'
তিনি বলেন, 'বাংলার পরিচয় বদলানোর চেষ্টা হয়েছে, কিন্তু আর তা হতে দেওয়া হবে না। বাংলার গর্ব, বাংলার সংস্কৃতি আমরা রক্ষা করব।'

৬. ভবিষ্যৎ প্রজন্মের প্রসঙ্গ
মোদীর বক্তব্য, 'এইবারের নির্বাচন শুধু সরকার গঠনের জন্য নয়, এই নির্বাচন আপনার সন্তানদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।'

৭. সাধারণ মানুষের উদ্দেশে বার্তা
'ভাই ও বোনেরা, আপনারা যে ভোট দেবেন, তা আগামী দিনের বাংলাকে গড়ে তুলবে', বলেন প্রধানমন্ত্রী

৮. 'গুরুত্বপূর্ণ নির্বাচন'
তিনি জোর দিয়ে বলেন, 'এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোটই ঠিক করবে বাংলার আগামী দিনের দিশা।'

Advertisement

৯. পরিবর্তনের ইঙ্গিত
মোদীর কথায়, 'বাংলা এখন পরিবর্তন চায়। উন্নয়ন, নিরাপত্তা ও সম্মানের পথে এগোতে চায়।'

১০. রাজনৈতিক আক্রমণ
এদিন পুরো বক্তব্য জুড়েই সরাসরি প্রধানমন্ত্রী TMC-র বিরুদ্ধে জোরালো আক্রমণ শানান। এমনকি এদিন সভায় আসার আগে X পোস্ট করেন। সেখানেও তিনি 'TMC-র বিদায় এসে গিয়েছে', ক্যাপশন দেন। 

POST A COMMENT
Advertisement