বাংলায় কংগ্রেসের তারকা প্রচারক রাহুল, সোনিয়া-প্রিয়াঙ্কাও আসবেন?

পশ্চিমবঙ্গে ছাব্বিশের নির্বাচন যে তৃণমূল বনাম বিজেপির মুখোমুখি লড়াই, তাতে কারোরই কোনও সন্দেহ নেই। কিন্তু তাই বলে প্রচার হবে না? আগে থেকেই জোরকদমে কোমর কষেছে বামেরা। আর এবার প্রচারের ঝাঁঝ বাড়াতে বাংলায় একগুচ্ছ তারকা ক্যাম্পেইনার পাঠানোর সিদ্ধান্ত নিল কংগ্রেস।

Advertisement
বাংলায় কংগ্রেসের তারকা প্রচারক রাহুল, সোনিয়া-প্রিয়াঙ্কাও আসবেন?বাংলায় প্রচারে আসছে কংগ্রেসের ৪০ তারকা
হাইলাইটস
  • প্রচারের ঝাঁঝ বাড়াতে বাংলায় একগুচ্ছ তারকা ক্যাম্পেইনার পাঠানোর সিদ্ধান্ত নিল কংগ্রেস।
  • খোদ রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর মতো নেতা-নেত্রীরা।
  • প্রচারে থাকছেন মল্লিকার্জুন খাড়্গে, শচীন পাইলট, অশোক গেহলটের মতো নেতারাও।

পশ্চিমবঙ্গে ছাব্বিশের নির্বাচন যে তৃণমূল বনাম বিজেপির মুখোমুখি লড়াই, তাতে কারোরই কোনও সন্দেহ নেই। কিন্তু তাই বলে প্রচার হবে না? আগে থেকেই জোরকদমে কোমর কষেছে বামেরা। আর এবার প্রচারের ঝাঁঝ বাড়াতে বাংলায় একগুচ্ছ তারকা ক্যাম্পেইনার পাঠানোর সিদ্ধান্ত নিল কংগ্রেস। সেই তালিকায় রয়েছেন খোদ রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর মতো নেতা-নেত্রীরা। থাকছেন মল্লিকার্জুন খাড়্গে, শচীন পাইলট, অশোক গেহলটের মতো নেতারাও।

কংগ্রেসের তরফে প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটের দিকে ফোকাস রেখে মোট ৪০ জন তারকা ক্যাম্পেইনারকে বাংলায় প্রচারের জন্য পাঠানো হচ্ছে। তাঁরা কারা? দেখে নেওয়া যাক।

১. মল্লিকার্জুন খাড়গে
২. সোনিয়া গান্ধী
৩. রাহুল গান্ধী
৪. প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা
৫. কে. সি. ভেনুগোপাল
৬. গুলাম আহমেদ মীর
৭. শুভঙ্কর সরকার
৮. বি. কে. হরিপ্রসাদ
৯. সুখবিন্দর সিং সুখু
১০. অশোক গেহলট
১১. মুকুল ওয়াসনিক
১২. রনদীপ সিং সুরজেওয়ালা
১৩. অধীর রঞ্জন চৌধুরী
১৪. সালমান খুরশিদ
১৫. শশী থারুর
১৬. সচিন পাইলট
১৭. দীপা দাসমুন্সি
১৮. সৈয়দ নাসির হুসেন
১৯. প্রদীপ ভট্টাচার্য
২০. ডি. পি. রায়
২১. ঈশা খান চৌধুরী
২২. তারিক আনোয়ার
২৩. মোহাম্মদ জাওয়েদ
২৪. গৌরব গগৈ
২৫. কে. এল. শর্মা
২৬. ইমরান প্রতাপগঢ়ি
২৭. ইমরান মাসুদ
২৮. সুদীপ রায় বর্মন
২৯. কানহাইয়া কুমার
৩০. আলকা লাম্বা
৩১. উদয় ভানু চিব
৩২. বি. পি. সিং
৩৩. অম্বা প্রসাদ
৩৪. পোঙ্গুলেটি শ্রীনিবাসা রেড্ডি
৩৫. শাকিল আহমেদ খান
৩৬. মোহাম্মদ আজহারউদ্দিন
৩৭. দীপিকা পান্ডে সিং
৩৮. অমিতাভ চক্রবর্তী
৩৯. মনিষ তামাং
৪০. ইরফান আনসারি


 
POST A COMMENT
Advertisement