Suvendu Adhikari: শুভেন্দুর ভবানীপুরের নমিনেশনে 'মহা ধুমধাম', রোড শো করতে পারেন স্বয়ং শাহ

ভবানীপুরকে ঘিরে রাজ্য রাজনীতিতে চূড়ান্ত উত্তাপ ছড়াচ্ছে। বিজেপির প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী নাম ঘোষণার পর থেকেই এই কেন্দ্র বিশেষ নজরে। এবার তাঁর মনোনয়ন পেশ ঘিরে আরও বড় চমক, উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement
শুভেন্দুর ভবানীপুরের নমিনেশনে 'মহা ধুমধাম', রোড শো করতে পারেন স্বয়ং শাহশুভেন্দু অধিকারী ও অমিত শাহ।-ফাইল ছবি
হাইলাইটস
  • ভবানীপুরকে ঘিরে রাজ্য রাজনীতিতে চূড়ান্ত উত্তাপ ছড়াচ্ছে।
  • বিজেপির প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী নাম ঘোষণার পর থেকেই এই কেন্দ্র বিশেষ নজরে।

ভবানীপুরকে ঘিরে রাজ্য রাজনীতিতে চূড়ান্ত উত্তাপ ছড়াচ্ছে। বিজেপির প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী নাম ঘোষণার পর থেকেই এই কেন্দ্র বিশেষ নজরে। এবার তাঁর মনোনয়ন পেশ ঘিরে আরও বড় চমক, উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার শুভেন্দুর মনোনয়ন পেশের দিন কলকাতায় থাকবেন অমিত শাহ। হাজরা মোড় থেকে একটি জনসভা করে সেখান থেকেই রোড শো করার পরিকল্পনাও রয়েছে। সেই কর্মসূচির মাধ্যমে ভবানীপুরে শক্তি প্রদর্শন করতে চাইছে বিজেপি।

এর আগে নন্দীগ্রামে মনোনয়ন পেশের সময় শুভেন্দুর পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। ফলে ভবানীপুরে অমিত শাহের উপস্থিতি হলে তা নিঃসন্দেহে রাজনৈতিক দিক থেকে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। পর্যবেক্ষকদের মতে, এতে একদিকে যেমন শুভেন্দুর প্রতি শীর্ষ নেতৃত্বের আস্থা স্পষ্ট হবে, তেমনই ভবানীপুরের লড়াইকে কতটা গুরুত্ব দিচ্ছে বিজেপি, সেটাও পরিষ্কার বার্তা দেবে।

এই কেন্দ্র থেকেই লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে লড়াইটি কার্যত ‘হাই ভোল্টেজ’ রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলের একাংশে বিজেপি ও তৃণমূলের মধ্যে ‘বোঝাপড়া’র জল্পনা ছিল। তবে সেই ধারণা ভাঙতেই এবার সরাসরি মুখোমুখি লড়াইয়ে নামতে চাইছে বিজেপি।

দলীয় অন্দরের সূত্র বলছে, দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সংস্থার তৎপরতার বদলে রাজনৈতিক লড়াইয়ের পথেই এগোতে চাইছে বিজেপি নেতৃত্ব। কারণ অতীতে অন্য রাজ্যে গ্রেফতারির পর সহানুভূতির ঢেউ তৈরি হওয়ার অভিজ্ঞতা রয়েছে। তাই ভবানীপুরে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে জয় ছিনিয়ে আনাই এখন তাদের লক্ষ্য।
 

 

POST A COMMENT
Advertisement