WB Politics News: 'কলকাতাতে হুমকি পাকিস্তানের... আরেকটা পহেলগাঁও?' প্রশ্ন মমতার, শুভেন্দু যা বললেন

'পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কলকাতায় হামলার কথা বললেও তাতে প্রধানমন্ত্রী চুপ কেন?' প্রশ্ন তুলেছেন মমতা(Mamata Banerjee)। তার কয়েক ঘণ্টা পরেই মুখ্যমন্ত্রীকে পাল্টা নিশানা করলেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।

Advertisement
'কলকাতাতে হুমকি পাকিস্তানের... আরেকটা পহেলগাঁও?' প্রশ্ন মমতার, শুভেন্দু যা বললেনশুভেন্দু বলেন, 'মুখ্যমন্ত্রী কেন এ ধরনের মন্তব্য করছেন, তা আমি বুঝতে পারছি না।'
হাইলাইটস
  • 'পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কলকাতায় হামলার কথা বললেও তাতে প্রধানমন্ত্রী চুপ কেন?' প্রশ্ন মমতার।
  • বলেন, 'আমরা কোনও দেশকে শত্রু মনে করি না।'
  • মুখ্যমন্ত্রীর প্রশ্ন, 'কেন বললেন না যে উই উইল টেক স্ট্রং অ্যাকশন?'

'পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কলকাতায় হামলার কথা বললেও তাতে প্রধানমন্ত্রী চুপ কেন?' প্রশ্ন তুলেছেন মমতা(Mamata Banerjee)। তার কয়েক ঘণ্টা পরেই মুখ্যমন্ত্রীকে পাল্টা নিশানা করলেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। সোমবার বিকেলে কৃষ্ণনগরে  সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিরোধী দলনেতা। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী কেন এ ধরনের মন্তব্য করছেন, তা আমি বুঝতে পারছি না। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে কথা বলেছেন, তা ভেবেই অবাক লাগছে।' শুভেন্দুর কথায়, 'মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, যখন অবন্তীপুরাতে ২০১৯-এ CRPF-এর কনভয় উড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল, আপনি নবান্নের গেটে বসে বলেছিলেন ভারতীয় এয়ার ফোর্স যে স্ট্রাইক করেছে তার প্রমাণ কোথায়।'

তাঁর অভিযোগ, 'এবারেও পহেলগাঁও ঘটনার পর আপনার ভূমিকা মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে, এই প্রশ্ন আপনি তুলেছিলেন।'

রেড রোডের ধর্না মঞ্চের প্রসঙ্গও টেনে আনেন শুভেন্দু। তাঁর অভিযোগ, 'কিছুদিন আগে রেড রোডে আপনার SIR বিরোধী ধর্নায় আর্মি মঞ্চ খুলতে এসেছিল, আপনি সেদিন যেভাবে দাঁড়িয়ে থেকে ভারতীয় সেনাদের অপমান করেছিলেন।' তিনি বলেন, 'আপনার সবসময় মানসিকতা এই ধরনের। আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান ও তার প্রধানমন্ত্রী হতে চান।'

প্রসঙ্গত, সোমবার দুপুরে নদিয়ার নাকাশিপাড়ার সভা থেকে কেন্দ্রকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন করেন, 'পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যখন বলে, কলকাতাকে টার্গেট করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন গতকাল বাংলায় এসে বললেন না? কেন বললেন না যে উই উইল টেক স্ট্রং অ্যাকশন?'

এরপরই বলেন, 'মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ, ব্লুপ্রিন্ট রেডি? আরেকটা পহেলগাঁও? ইলেকশনের আগে? লোক দেখানো? ছদ্মবেশী খেলা?'

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন পাল্টা বিবৃতি দেন শুভেন্দু অধিকারী। 

POST A COMMENT
Advertisement