Amit Shah: 'মমতার ঘরে ঢুকে...', ভবানীপুর নিয়ে শুভেন্দুকে ঠিক কী বলেছিলেন শাহ?

'আমাদের শুভেন্দুদা নন্দীগ্রাম থেকে লড়তে চেয়েছিলেন। আমি বললাম শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরেও দাঁড়ান। মমতার ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে।' আজ ভবানীপুর বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে বিজয় সংকল্প সভায় উপস্থিত হয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement
'মমতার ঘরে ঢুকে...', ভবানীপুর নিয়ে শুভেন্দুকে ঠিক কী বলেছিলেন শাহ?অমিত শাহ
হাইলাইটস
  • আমাদের শুভেন্দুদা নন্দীগ্রাম থেকে লড়তে চেয়েছিলেন
  • আমি বললাম শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরেও দাঁড়ান
  • মমতার ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে

'আমাদের শুভেন্দুদা নন্দীগ্রাম থেকে লড়তে চেয়েছিলেন। আমি বললাম শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরেও দাঁড়ান। মমতার ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে।' আজ ভবানীপুর বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে বিজয় সংকল্প সভায় উপস্থিত হয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এই বিষয়ে তাঁর আরও সংযোজন, 'এটা ওনার রেকর্ডেই তো আছে। উনি সরকার গড়েছিলেন। কিন্তু নন্দীগ্রামে শুভেন্দুদার কাছে হেরেছিলেন। এবার মমতাদি রাজ্যেও হারবেন। শুভেন্দুদার কাছেও হারবেন।' অর্থাৎ বার্তা স্পষ্ট, এবার ভবানীপুরে মমতাকে হারানোই বিশেষ লক্ষ্য বিজেপির। সেই মতো দল কাজ করছে বলেও জানিয়ে দেন তিনি। 

শর্টকাটে বাংলা দখল
এ দিনের সভা থেকে বাংলা দখলের একটি শর্টকাট জানালেন অমিত শাহ। তিনি বলেন, 'আমরা একটা একটা করে সিট জিতে ১৭০ আসনে পৌঁছতে পারি। তবেই তো হবে পরিবর্তন। কিন্তু আমার কাছে একটা শর্টকাট রয়েছে। ভবানীপুরে একটা আসন জিতিয়ে দিন। তাহলেই তো নিজে থেকে পরিবর্তন হয়ে গেল।'


১৫ দিন থাকবেন পশ্চিমবঙ্গে
২০২৬-এর ভোট অমিত শাহের কাছে বিশেষ চ্যালেঞ্জ। তাই ভোট ঘোষণার আগে থেকেই তিনি বারবার বাংলায় আসছেন। এমনকী তাঁর যে পশ্চিমবঙ্গে থাকার প্ল্যানও রয়েছে, সেটাও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, 'আমি ১৫ দিন এই রাজ্যেই থাকব। আপনাদের সঙ্গে কথা বলার অনেক সুযোগ থাকবে।' পাশাপাশি তাঁর দাবি, আজ শুভেন্দু অধিকারী সহ অন্যান্য প্রার্থীদের মনোনয়নের জন্যই এসেছেন তিনি।

অনুপ্রবেশ নিয়ে বড় দাবি
আজও নিজের বক্তব্যে অনুপ্রবেশ ইস্যু নিয়ে কথা বললেন শাহ। তিনি দাবি করেন, নরেন্দ্র মোদী সরকারতৈরি হলেই পশ্চিমবঙ্গের সীমান্ত সিল করে দেওয়া হবে। শুধু তাই নয়, বিজেপি সরকারে এলে গোটা দেশ থেকে বেছে বেছে অনুপ্রবেশকারীর সামনে থেকে তাড়ানো হবে বলে দাবি করা হয়েছে। 

ভবানীপুর থেকেই পরিবর্তন
এ দিন ভবানীপুরবাসীদের জন্য বিশেষ অনুরোধ করেন শাহ। তিনি বলেন, 'ভবানীপুরের বাসিন্দাদের হাতজোড় করে বলছি, আপনারা শুভেন্দু অধিকারী জেতান। এটা বাংলার জন্য ভাল হবে।' 

Advertisement

উন্নয়নের পক্ষেও করলেন সওয়াল
এ দিন বাংলার উন্নয়ন নিয়েও কথা বলেন অমিত শাহ। তাঁর দাবি, ২০১৪ সালের পর থেকে যেই সকল রাজ্যে মোদী সরকার হয়েছেন, সেখানে হয়েছে বিরাট উন্নতি। তবে বাংলায় এখনও উন্নয়ন হয়নি। পরিবর্তনের পর এখানেও হবে উন্নতি। 

 

POST A COMMENT
Advertisement